ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শিল্পকলায় শুরু হচ্ছে মাসব্যাপী যাত্রাপালা উৎসবের সমাপনী পর্ব

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম
শিল্পকলায় শুরু হচ্ছে মাসব্যাপী যাত্রাপালা উৎসবের সমাপনী পর্ব। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী উৎসবের সমাপনী পর্ব শুরু হচ্ছে বুধবার (২১ জানুয়ারি)। রাষ্ট্রীয় শোক পালনের কারণে বিঘ্নিত হওয়া এই উৎসবের শেষ পর্যায়ের প্রদর্শনীগুলো ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গত ১ ডিসেম্বর দেশব্যাপী যাত্রা দলগুলোর নিবন্ধন ও প্রদর্শনী উৎসব শুরু হয়েছিল।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মাগুরার মোহাম্মদপুর থেকে আসা ‘উর্মি অপেরা’ মঞ্চস্থ করবে যাত্রাপালা ‘প্রেমের সমাধি তীরে’। নির্মল মুখোপাধ্যায়ের রচনায় পালাটি পরিচালনা করবেন শামীম খন্দকার।

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় একই ভেন্যুতে দিনাজপুরের বিরামপুরের দল ‘তিষা অপেরা’ পরিবেশন করবে যাত্রাপালা ‘ডাইনী বধূ’।

উৎসবের সমাপনী পর্বের শেষ দিনে অর্থাৎ আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সমাপনী দিন উপলক্ষ্যে দুপুর ২টায় যাত্রা শিল্পীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী ‘নগর পরিভ্রমণ’-এর আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দলের শিল্পীরা তাদের অভিনীত চরিত্রের পোশাক পরে ও সংলাপ আওড়িয়ে অংশ নেবেন। বাদ্য-বাজনা ও গীতসহ এই শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও শাহবাগ মোড় প্রদক্ষিণ করে পুনরায় একাডেমিতে এসে শেষ হবে।

উৎসবের পর্দা নামবে সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমি এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রেপার্টরি যাত্রা ইউনিটের পরিবেশনায় ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’র মাধ্যমে। এম এ মজিদের রচনায় পালাটি পরিচালনা করবেন তানভীর নাহিদ খান।

আরও পড়ুন

মাসব্যাপী এই আয়োজনে সারাদেশের নিবন্ধিত ৩৬টি দল ৩৬টি যাত্রাপালা এবং শিল্পকলা একাডেমির নিজস্ব ১টিসহ মোট ৩৭টি যাত্রাপালা মঞ্চস্থ হচ্ছে। প্রদর্শনীর টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে। প্রতিটি পালা জুরি বোর্ডের বিচারকদের মাধ্যমে নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
‘বৈষম্যহীন সংস্কৃতি গড়তে সরকারের লক্ষ্য ইনক্লুসিভ সোসাইটি তৈরি’
চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনে শিল্পকলায় ৫ দিনব্যাপী কর্মসূচি