ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

আমি ইতোমধ্যে মন থেকে বিবাহিত: আমির খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
গৌরী স্প্র্যাট ও আমির খান। ছবি: সংগৃহীত

রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন করে প্রেমে জড়িয়েছেন অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খান। কিছুদিন যাবৎ মিডিয়াপাড়ায় এ নিয়ে চলছে তুমুল আলোচনা। তবে এবার এ বিষয়ে মুখ খুলেছেন ৬১ বছরে পা রাখা এই অভিনেতা। এর আগে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের নাম জড়ালেও সেই গুঞ্জন শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণ হয়।

সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বর্তমান সম্পর্কের গভীরতা নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, গৌরীর সঙ্গে আমি মন থেকে ইতোমধ্যেই বিবাহিত। আমরা দুজনেই এই সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং একে অপরের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, বর্তমানে তারা একটি সুন্দর সময় পার করছেন এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুজনই ইতিবাচক। আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে আমির বলেন, বিয়ের মতো যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো আপনাদের জানাব।

আরও পড়ুন

আমিরের নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট (৪৬) বেঙ্গালুরুর বাসিন্দা এবং তার এক ছেলে রয়েছে। বর্তমানে তিনি ও আমির খান মুম্বাইয়ে এক সঙ্গে থাকছেন।

জানা গেছে, আমিরের আগের দুই সংসারের সন্তান ও প্রাক্তন স্ত্রীদের সঙ্গেও গৌরীর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

আরটিভি/এমএইচজে/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাহিরা খান-ওয়াহাজ আলীর নতুন নাটকে মজেছেন দর্শক
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও ওয়াহাজ আলী অভিনীত পাকিস্তানি ধারাবাহিক মিট্টি দে বাওয়ে নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আলোচনা চলছে।
মাহিরা খান-ওয়াহাজ আলীর নতুন নাটকে মজেছেন দর্শক
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
ভারত-পাকিস্তান সীমান্তে বলিউডের নতুন সিনেমা উড়তা তীর-এর প্রচারে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খান।
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
আবারও পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-দীপিকার জাদু
বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে আসন্ন সিনেমা কিং-এ।
আবারও পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-দীপিকার জাদু
মাকে দেখাশোনার জন্য বিয়ে করেননি, সমু চৌধুরীর জীবনে নানা মোড়
তিন দশকের বেশি সময় ধরে টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছেন সমু চৌধুরী।
মাকে দেখাশোনার জন্য বিয়ে করেননি, সমু চৌধুরীর জীবনে নানা মোড়
বিকিনি পরতে অস্বস্তি হয় : রাশমিকা
বিকিনি কিংবা শরীরের বেশি অংশ প্রকাশ পায় এমন পোশাক পরতে অস্বস্তি বোধ করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চরিত্রের প্রয়োজনে এমন পোশাক পরতে হলেও নিজের অস্বস্তি ও ব্যক্তিগত সীমারেখার কথা স্পষ্টভাবে জানাতে চান তিনি।
বিকিনি পরতে অস্বস্তি হয় : রাশমিকা
আরও পড়ুন
সীমান্তে সারা-আয়ুষ্মানের বলিউড সিনেমার প্রচার, আতিফের গান বাজিয়ে পাকিস্তানের ব্যতিক্রমী বাধা!
এবার টার্গেট রণবীর কাপুর, যা জানা গেল
কারাগারে থেকেও বলিউডে হত্যা-হামলা, কে এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই?
টাইগারকে লক্ষ্য করে গুলির পর সালমানের বাড়িতে নিরাপত্তা জোরদার