ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

এইচআইভিতে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম
এইচআইভিতে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক!। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী দিশা পাটানির প্রেম গুঞ্জন নিয়ে বেশ সরগরম বি টাউন। এমন সময়ে বিস্ফোরক এক পোস্ট দিয়ে তোলপাড় ফেলে দিলেন দিশার কথিত প্রেমিকের প্রাক্তন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন তিনি; আর তা নিয়েই শোরগোল নেটমাধ্যমে।

শোনা যাচ্ছে, পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সঙ্গে প্রেমে মজেছেন দিশা পাটানি। এমন গুঞ্জনের মাঝে সেই গায়কের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের পোস্ট নিয়েই আলোচনা। সেই পোস্টে কারও নাম না উল্লেখ করলেও সোনি কৌর দিয়েছেন এক ভয়াবহ ইঙ্গিত।

পোস্টে সোনি কৌর লিখেছেন, বিষয়টি শুধু এইচআইভি বা যৌনবাহিত রোগের নয়; মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে। তাই রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি নাম উল্লেখ না করলেও সোনির সেই পোস্টটি তালবিন্দরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তা নেটিজেনদের অধিকাংশই ধারণা করছেন; এতে তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি দিশার নতুন এই ‘বিশেষ বন্ধু’ সত্যিই কোনো গুরুতর রোগে আক্রান্ত? যদিও এমন বিতর্কের মাঝেও দিশা বা তালবিন্দর, এখন পর্যন্ত তাদের কেউই মুখ খোলেননি।

আরও পড়ুন

টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর সম্প্রতি দিশার নাম জড়িয়েছে গায়ক তালবিন্দরের সঙ্গে। অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে এই জল্পনার সূত্রপাত। সেখানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ রসায়ন সবার নজর কাড়ে। তবে এই প্রেমের গুঞ্জনের মধ্যেই তালবিন্দরের সাবেক প্রেমিকার এই পোস্ট এখন বড় প্রশ্ন তুলছে।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন দায়িত্বের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
বলিউডের কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং আলেখা আদভানি ফের আলোচনায়। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তারা। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার চর্চা।
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম
স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশ ভ্রমণের পরিকল্পনা, পাসপোর্টেই সব ফাঁস
প্রেমের নৃশংস পরিণতি: প্রেমিকাকে দ্বিখণ্ডিত করেন প্রেমিক ও তার মা
অজানার পথে পাড়ি জমাতে বনলতা এক্সপ্রেসে প্রেমিক-প্রমিকা, যেভাবে বদলে যায় গল্প