ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নায়করাজ রাজ্জাকের ৮৪তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
নায়করাজ রাজ্জাকের ৮৪তম জন্মদিন আজ। ছবি: সংগৃহীত

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ‘নায়করাজ’ আব্দুর রাজ্জাকের আজ জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৮৪ বছর। তবে প্রয়াত এই মহান শিল্পীর জন্মদিনে নেই কোনো বড় আয়োজন। পরিবারিকভাবেই দিনটি স্মরণ করা হচ্ছে।

১৯৪২ সালের এই দিনে কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন রাজ্জাক। সাদাকালো যুগ থেকে রঙিন পর্দা-দুই সময়েই অসামান্য অভিনয় দিয়ে তিনি বাংলা সিনেমায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অর্জন করেন ‘নায়করাজ’ উপাধি।

জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠান না থাকলেও পারিবারিকভাবে দিনটি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন তার ছোট ছেলে অভিনেতা সম্রাট। তিনি বলেন, আব্বা বেঁচে থাকাকালীন জন্মদিনে অনেক আনন্দ-উৎসব হতো। এখন তিনি আমাদের মাঝে নেই, তাই আলাদা কোনো আয়োজন না থাকলেও আমরা পরিবার হিসেবে যতটুকু পারি উদযাপন করি। পাশাপাশি একটি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

নায়করাজ রাজ্জাকের অভিনয় জীবনের শুরু হয় ছাত্রজীবনেই। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় একবার সরস্বতী পূজায় মঞ্চনাটকে অভিনয়ের সুযোগ পান তিনি। শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে ‘বিদ্রোহী’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে নির্বাচন করেন। সেখানে তিনি গ্রামীণ কিশোরের চরিত্রে অভিনয় করেন, যা তার অভিনয় জীবনের প্রথম ধাপ হিসেবে বিবেচিত।

১৯৬৪ সালে তিনি সপরিবারে বাংলাদেশে চলে আসেন। এরপর নির্মাতা আবদুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। চলচ্চিত্রে অভিনয়ে তার অভিষেক ঘটে ‘তের নম্বর ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় ছোট একটি চরিত্রের মাধ্যমে।

আরও পড়ুন

পরবর্তীকালে ‘কার বউ’ ও ‘ডাক বাবু’ সিনেমাতেও অভিনয় করেন। নায়ক হিসেবে তার প্রথম ছবি ছিল জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’। এরপর তিনি তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন এবং ১৬টি সিনেমা পরিচালনা করেন।

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করা হয়। ২০১৭ সালের ২১ আগস্ট এই কিংবদন্তি অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ
জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে একটি বক্তব্য কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে এ বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে এসেছেন ‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত অভিনেতা আসিফ খান। তার এ বক্তব্য নিয়ে চলছে তুমুল সমালোচনা।  নেটিজেনদের একাংশ মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে আসিফ পরোক্ষভাবে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানকে অপমান করেছেন। তবে আসিফ খানের এমন মন্তব্য কেন্দ্র করে আগামী পর্বগুলোতে নতুন বিতর্কের আভাস পাওয়া গেছে।  আসিফ খানের এ মন্তব্যের পর প্রতিযোগিতার অন্য সদস্যরা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানান। তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সমাজের বহু মানুষেরই গোঁফ থাকে না। এমনকি এই অনুষ্ঠানের মূল সঞ্চালক অভিনেতা সালমান খানেরও সব সময় গোঁফ থাকে না।  আরেক প্রতিযোগী আসিফের এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, একজন প্রকৃত পুরুষ কখনোই উগ্র বা হিংসুটে হয় না; বরং পুরো পরিবারকে একসঙ্গে আগলে রাখেন। অন্য আরেক প্রতিযোগী গুল্লু অভিযোগ তোলেন, প্রতিযোগী ইয়াং ডিএসএ নিজের দলের সব সদস্যের গোঁফের বিন্যাস নিজের মতো করিয়ে নিচ্ছেন।  এর জবাবে আসিফ খান তার রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ টেনে বলেন, আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে মনেই করি না। তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।’ আরটিভি/এসআর
সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
চাঁদাবাজি ও এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, একটি শর্টফিল্মে বিনিয়োগ না করায় ওই ব্যবসায়ীকে মারধর করে তার কাছ থেকে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে মোট ৫ লাখ ৫০ হাজার রুপি আদায় করা হয়। অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থের লেনদেনের প্রমাণও পেয়েছে পুলিশ।
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে নাটক ‘নন্দিনী ও দুই পাখি’। নাটকের গল্পে মানুষের সম্পর্ক, ভালোবাসা, স্বপ্ন ও জীবনের নানা টানাপোড়েনের পাশাপাশি সমাজবাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
স্বাধীনতা-পরাধীনতার দ্বন্দ্বে শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘নন্দিনী ও দুই পাখি’
আরটিভিতে আজ (২৬ সেপ্টেম্বর) যা দেখবেন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৬ সেপ্টেম্বর) যা দেখবেন
আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা নূতন-নৃত্যশিল্পী মুনমুন
টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজ ও সাফল্যের স্বীকৃতি হিসেবে গ্রিনলিফ অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়েছে।
আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা নূতন-নৃত্যশিল্পী মুনমুন