ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা নূতন-নৃত্যশিল্পী মুনমুন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পিএম
ছবি: সংগৃহীত

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজ ও সাফল্যের স্বীকৃতি হিসেবে গ্রিনলিফ অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়েছে। এতে আজীবন সম্মাননা পেয়েছেন খ্যাতিমান চিত্রনায়িকা নূতন (ফারহানা আমিন রত্না) ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। অনুষ্ঠানে শিল্পীদের কাজের স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার মাধ্যমে দেশের সংস্কৃতি অঙ্গনে আরও সৃজনশীলতা বাড়বে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ও গ্রিনলিফ আয়োজিত কাচ্চি ডাইন প্রেজেন্টস ‘গ্রিনলিফ অ্যাওয়ার্ড–২০২৬’ এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

এ সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে চিত্রনায়িকা নূতন বলেন, আমি এত বছর চলচ্চিত্রের সঙ্গে জড়িত। এ সময়ে অনেক নতুন শিল্পী এসেছেন, কাজ করেছেন এবং পুরস্কারও পেয়েছেন। কিন্তু আমি এখনো অবহেলিত। কেন আমি ‘ওরা ১১ জন’ সিনেমার জন্য সম্মাননা পাইনি, সেটিই আমার প্রশ্ন। এই আক্ষেপ নিয়েই হয়ত আমাকে চলে যেতে হবে। তবে আল্লাহর হুকুম হলে আমি একদিন এই সম্মাননা পাব—এ আশাবাদ আমার আছে।

তিনি বলেন, শিল্পীরা অনেক কষ্ট করে কাজ করেন। সেই কষ্ট বাইরে থেকে বোঝা যায় না। তাই কারও ব্যক্তিগত জীবন, ধর্মীয় আচরণ বা পোশাক নিয়ে মন্তব্য করা উচিত নয়। শিল্পীরা অভিনয়ের প্রয়োজনে মেকআপ নেন, নির্দিষ্ট পোশাক পরেন এবং চরিত্র অনুযায়ী নিজেদের উপস্থাপন করেন। এটি তাদের পেশারই অংশ। কোনো শিল্পীকে ভালো না লাগলে তার কাজ না দেখার অধিকার সবার আছে। কিন্তু কাউকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়।

নৃত্যশিল্পী মুনমুন আহমেদ বলেন, আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে শেষ করা যাবে না। এই সম্মাননা আমার জন্য অনেক বড় দায়িত্বের। এত বড় সম্মানের ভার বহনের যোগ্যতা আমার আছে কি না, সেটি আমি জানি না।

১৯৭৩ সাল থেকে নৃত্যের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়ে তিনি বলেন, নাচই আমার ধ্যান-জ্ঞান। নৃত্যশিল্পী হিসেবে পথচলা সহজ ছিল না; শেখার সময় থেকে শুরু করে দীর্ঘ পথ পাড়ি দিতে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। সেই প্রতিবন্ধকতা পেরিয়ে শুধু নিজে এগিয়ে যাওয়াই নয়, পরবর্তী প্রজন্মের জন্য একটি পথ তৈরি করারও চেষ্টা করছি। বর্তমানে নতুন প্রজন্ম আমার শেখানো নৃত্যের মুদ্রা অনুসরণ করছে। আমরাও আমাদের অগ্রজদের দেখানো পথ অনুসরণ করেছি।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. মহিউদ্দিন আমিন বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস একটি আন্তর্জাতিক অধিকার সংগঠন হিসেবে মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা, মানবিক কার্যক্রম, গণতন্ত্র, সুশাসন ও নির্বাচন নিয়ে কাজ করছে। ভালো কাজের স্বীকৃতি মানুষকে আরও উৎসাহিত করে। এ লক্ষ্যেই মানবিক কাজে নিয়োজিত ব্যক্তিদের সম্মান জানাতে এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও দেশ-বিদেশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

গ্রিনলিফ ম্যাগাজিনের সম্পাদক ও গ্রিনলিফ অ্যাওয়ার্ডের পরিচালক তাসলিম হাসান হৃদয় বলেন, এটি গ্রিনলিফ ম্যাগাজিন অনুষ্ঠানের অষ্টম সিজন। প্রতিবারই অনুষ্ঠানটিকে কিছুটা ব্যতিক্রমী ও অন্যদের চেয়ে আলাদা করার চেষ্টা করা হয়। একটি অনুষ্ঠান মঞ্চে দৃশ্যমান হওয়ার পেছনে অনেক মানুষের শ্রম ও সহযোগিতা থাকে। অনুষ্ঠান আয়োজনে বিভিন্ন সময়ে পাশে থাকা শিল্পী ও ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনেতা মুকিত জাকারিয়ার প্রতি।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, পুরস্কার প্রদান অনুষ্ঠানটি খুবই চমৎকার। এর আগে দেশের বরেণ্য শিল্পী খুরশিদ আলমের সংগীতজীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে এসে এই অনুষ্ঠানে ভিন্নধর্মী পরিবেশনা ও শিশুদের চমৎকার উপস্থাপনা দেখলাম। এ ধরনের পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের মধ্যে আরও উৎসাহ-উদ্দীপনা তৈরি হবে এবং তারা নিজেদের শৈল্পিক দক্ষতা ও নৈপুণ্য বাড়াতে আরও আগ্রহী হবেন। বলে তিনি মনে করেন। এ ধরনের আয়োজন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের শিল্পীদের শৈল্পিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সুব্রত চক্রবর্তী, কেয়া পায়েলের মা চম্পা বেগমকেও সম্মাননা দেওয়া হয়। এছাড়া আরও অসংখ্য গুণী মানুষকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রিনলিফ অ্যাওয়ার্ডের উপদেষ্টা চিত্রনায়ক ওমর সানি ও সংগীত শিল্পী রবি চৌধুরী, কাচ্চি ডাইনের কর্ণধার শাহাবুদ্দিন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছে কাচ্চি ডাইন। এছাড়া সহযোগিতা করেছে রয়্যাল লাইফ ইন্টারন্যাশনাল, সলভিও বিডি, ইকরা, ফুলের হাসি, ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় শাস্তির দাবি জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিকমাধ্যমে এক পোস্টে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় নিজের অনুভূতি প্রকাশ করছেন ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদ। তিনি লিখেছেন, অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে। তিনি আরও লেখেন, একটি সন্তান বিকেলে ছবি তুলতে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসার ঘটনা একজন বাবা-মায়ের জন্য কতটা ভয়ংকর, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সিয়াম বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে সামনে আসতে হবে এবং কোনোভাবেই সত্য চাপা পড়া উচিত নয়। বিচারের দাবি জানিয়ে এই নায়ক লেখেন, ‘সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতিম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না।’ একই সঙ্গে সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী তৈরির দায় সবার বলে উল্লেখ করেন এই অভিনেতা। অভিনেতা রওনক হাসান লেখেন, আহা! অপ্রতিম! হায়! কোনোভাবেই মানা যায় না! ভাষা নেই! শিউরে শিউরে উঠছি বারবার! এ ছাড়াও অভিনেতা ইরফান সাজ্জাদ আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, “আহা বাচ্চাটা, বাংলাদেশী হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন। তিনি আরও লেখেন, সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখায়, কিন্তু কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে না। পাশাপাশি সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। চিত্রনায়িকা পূজা চেরীও অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন- এভাবে অকালে ঝরে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও লেখেন, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। সংগীতশিল্পী কোনাল ক্ষোভ প্রকাশ করে লেখেন, বলেছিলাম না, এই দেশটা শিশুদের জন্য নরক! এই দেশে কি আমরা শিশুদের বাঁচতে দিবো না? আমরা এতো অমানুষ কেন? শিশু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন এই গায়িকা। একই সঙ্গে মায়েদের কষ্ট ও অভিশাপের কথা উল্লেখ করে নিজের ক্ষোভ প্রকাশ করেন এই শিল্পী। নির্মাতা আশফাক নিপুনও শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি লেখেন, সকল শিশু নির্যাতক আর খুনীদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর থেকে কঠোর আইন আর শাস্তির বিধান করেন সরকার। আইনি জটিলতা ও ফাঁকফোকরের অজুহাত না দিয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ‘বড়ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান লেখেন, সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে প্রবাসী বানান। দূরে থাক, তবু বেঁচে থাক। প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের আই ফোননিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। আরটিভি/এসআর
অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ
সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
বাংলা চলচ্চিত্রের দর্শকদের মনে আজও উজ্জ্বল হয়ে আছে নায়ক সালমান শাহ।
সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
দ্বিতীয় বিয়েকে ‘সৌভাগ্য’ বললেন শবনম ফারিয়া
প্রথম সংসারের তিক্ততা ও নানা টানাপোড়েন পেছনে ফেলে নতুন জীবনে সুখ খুঁজে পেয়েছেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যাংকার তানজিম তৈয়বের সঙ্গে দ্বিতীয় বিয়ের এক বছর পূর্তিতে অতীতের নানা কষ্ট, মানসিক লড়াই এবং বর্তমান জীবনের সুখের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
দ্বিতীয় বিয়েকে ‘সৌভাগ্য’ বললেন শবনম ফারিয়া
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
আজ ১৯ সেপ্টেম্বর। ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
ভিডিও ভাইরাল,‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?
জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়েছে। কয়েকদিন আগে পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে এ আলোচনা শুরু হয়।
ভিডিও ভাইরাল,‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?
আরও পড়ুন
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
নব্বই দশকের রাবি ক্যাম্পাসের গল্প নিয়ে আসছে চলচ্চিত্র ‘চিরকুট’