ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে হঠাৎ জনপ্রিয় পরিচালকের বাসায় গুলি, ঘটনা কী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজান সালমান খান ও কমেডিয়ান কপিল শর্মার পর এবার জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার গভীর রাতে, আনুমানিক দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তার বাড়ির সামনে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের পরপরই পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। বর্তমানে রোহিত শেঠির বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। তবে এই হামলার পেছনে দুষ্কৃতকারীদের উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।

রোহিত শেঠি মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বসবাস করেন। এই এলাকায় বহু বলিউড তারকার বাসভবন রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সবদিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

rohit_shetty

এর আগেও সাম্প্রতিক সময়ে বিনোদনজগতের একাধিক তারকার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১৪ এপ্রিল মুম্বাইয়ে বলিউড সুপারস্টার সালমান খানের আবাসন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়। ওই হামলার দায় নেয় বিষ্ণোই গ্যাং। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলেও পরে তারা জামিনে মুক্তি পান।

এ ছাড়া বলিউড অভিনেত্রী দিশা পাটানির উত্তর প্রদেশের বরেলির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। সেই হামলার দায়ও বিষ্ণোই গ্যাং নিয়েছিল। অভিযুক্ত দুই হামলাকারী পরে পুলিশের এনকাউন্টারে নিহত হয়। কানাডায় জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেতে তিন দফা গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার দায় স্বীকার করে একই গ্যাং। একইভাবে কানাডায় পাঞ্জাবি সংগীতশিল্পী এপি ধিলোঁর বাড়ির বাইরেও গুলি চালানোর দায় নেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত রোহিত গোদারা।

আরও পড়ুন

পাশাপাশি গুরুগ্রামে ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতেও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যেখানে একজনকে গ্রেপ্তার করা হলেও কেউ দায় স্বীকার করেনি।

রোহিত শেঠির বাড়ির বাইরে সাম্প্রতিক গুলিবর্ষণের ঘটনাটি ঘিরে তদন্ত চলমান। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সবদিক বিবেচনায় নিয়ে ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রোহিত শেঠি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ
দীর্ঘদিনের সহকর্মী ‘বডি ডাবল’ পারভেজের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান