ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

টাইগারকে লক্ষ্য করে গুলির পর সালমানের বাড়িতে নিরাপত্তা জোরদার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পিএম
বলিউড সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনার পর অভিনেতা সালমান খানের নিরাপত্তা জোরদার করেছে মুম্বাই পুলিশ।

জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকায় চলাচলকারী গাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিনেতা সরাসরি গুলিবিদ্ধ না হলেও তার গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। সোমবার রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই পুলিশের সঙ্গে সমন্বয় করে রাজস্থান পুলিশ ও সংশ্লিষ্ট অপরাধ দমনকারী দল যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হরিয়ানার দুজন এবং মুম্বাইয়ে বসবাসকারী বিহারের একজন রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

তদন্তকারীদের ধারণা, হামলার আগে টাইগারের চলাফেরার ওপর নজর রাখা হয়ে থাকতে পারে। নিয়মিত ফুটবল খেলতে যাওয়ার সময়সূচি সম্পর্কে হামলাকারীরা আগে থেকেই জানত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হামলার পর অভিযুক্তরা কীভাবে পালিয়েছে এবং তাদের সঙ্গে আর কারা জড়িত, সেসব বিষয়েও তদন্ত চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়েস বার্তা ও পোস্ট ঘিরে ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসব বার্তায় লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার দাবি করে টাইগার শ্রফের ওপর হামলার দায় স্বীকার করা হয়েছে বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। সেখানে সালমান খানের সঙ্গে টাইগারের সম্পর্কের প্রসঙ্গও উঠে এসেছে।

অনিল পণ্ডিত ও হরমন সন্ধু নামের দুই ব্যক্তির নামও এসব দাবির সঙ্গে সামনে এসেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তা ও দায় স্বীকারের দাবির সত্যতা এবং হামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকৃত ভূমিকা এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

টাইগারের ওপর হামলার পর সালমানের নিরাপত্তা জোরদারের ঘটনাটি নতুন করে আলোচনায় এনেছে ২০২৪ সালের এপ্রিলের গুলির ঘটনাও। ওই বছরের ১৪ এপ্রিল ভোরে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি চালায় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই অভিনেতার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও হামলার নেপথ্যে কারা রয়েছে, এর উদ্দেশ্য কী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হুমকির সঙ্গে ঘটনার যোগসূত্র কতটা, এসব প্রশ্নের উত্তর এখনও তদন্তসাপেক্ষ।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
বিজয় দেবেরাকোন্ডাকে বিয়েতে রাজি করাতে এক বছর ধরে চেষ্টা করেছিলেন রাশমিকা মান্দানা। এমনকি শতবারেরও বেশি বিয়ের প্রসঙ্গ তুলেছিলেন তিনি।
বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
টাইগার শ্রফের গাড়িতে গুলি, গ্রেপ্তার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের কোটা রেলস্টেশনে পুনে-জয়পুর এক্সপ্রেস ট্রেন থেকে তাদের আটক করা হয়।
টাইগার শ্রফের গাড়িতে গুলি, গ্রেপ্তার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় একটি ফুটবল মাঠ থেকে বিএমডব্লিউ সেডানে করে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী
নবরাত্রি উপলক্ষে ভারতের পুনেতে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে চরম অব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা এবং তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি। এমনকি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করলেও আয়োজকদের কয়েকজন তাকে নিয়ে হাসাহাসি করেছেন বলে দাবি করেছেন অভিনেত্রী। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দিয়েছেন তিনি। আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠানের প্রচারে তার ছবি ব্যবহার করা হলেও সেখানে তার উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে আয়োজকদের যথাযথ প্রস্তুতি ছিল না। অনুষ্ঠানস্থলে যাওয়ার জন্য নির্ধারিত সময়েও তাকে নিতে আসেননি কেউ। রাত সাড়ে ১০টা পর্যন্ত তার পিকআপের ব্যবস্থা করা হয়নি, অথচ ওই সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। অভিনেত্রী জানান, অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা তিনজনের সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন। তাদের প্রত্যেকের বয়স ছিল মাত্র ১৮ বছর বলে দাবি করেন তিনি। তাদের অপরিপক্বতা ও পরিকল্পনার অভাবের কারণেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে বলে অভিযোগ আকাঙ্ক্ষার। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে আয়োজকরা লোক পাঠালেও এরপরও সমস্যার সমাধান হয়নি। আকাঙ্ক্ষার দাবি, তার ইচ্ছার বিরুদ্ধে একটি গাড়িতে উঠতে বলা হয় এবং পুনের পেডকর গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। পরে মঞ্চের কাছাকাছি দর্শকদের সামনে তাকে নামিয়ে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত দর্শকদের ভিড় সামলানোর মতো পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেন তিনি। আকাঙ্ক্ষার ভাষ্য, তিনি বারবার আয়োজকদের জানিয়েছেন, নিজের দলকে ছাড়া অনুষ্ঠানে যেতে চান না এবং ওই পরিস্থিতিতে নিজেকে নিরাপদ মনে করছেন না। কিন্তু তার উদ্বেগকে গুরুত্ব না দিয়ে উল্টো তাকে নিয়ে হাসাহাসি ও ব্যঙ্গ করা হয়। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘জোর করে গাড়িতে বসিয়ে গ্রাউন্ডে এনে ছেড়ে দেয়, দর্শকদের সামনে নামিয়ে দেয়। আমি চিৎকার করছিলাম যে আমি এই অবস্থায় ভেতরে যেতে পারব না। নিরাপদ নয়। এই বাচ্চাগুলো সেটা শুনে হেসেছে। খুবই জঘন্য ম্যানেজমেন্ট। একেবারে চোর এরা। আমাকে একপ্রকার এরা কিডন্যাপ করে নিচ্ছিল।’ আকাঙ্ক্ষা আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একপর্যায়ে তিনি আয়োজকদের কয়েকজনের গায়ে হাত তুলতে বাধ্য হন বলে দাবি করেছেন। তার ভাষ্য, এরপর তারা চুপ হয়ে যান। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, আকাঙ্ক্ষা চৌধুরী রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স ৬’-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পান। এ ছাড়া ‘লকআপ’ সিজন ২-এও প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। আরটিভি/ এসকেডি
ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী
১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত
২০১০ সালের একটি পুরোনো মৃত্যুর মামলায় বলিউডের ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা (NBW) জারি করেছে উত্তর প্রদেশের ঝাঁসি আদালত। দীর্ঘ ১৬ বছর আগের এক বিতর্কিত ঘটনায় তার বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হলো। ২০১০ সালের ঘটনা। ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক যুবক তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। অভিযোগ ওঠে, ওই শো-এর মঞ্চেই রাখি লক্ষ্মণের বিরুদ্ধে অত্যন্ত অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন। অনুষ্ঠানটি সম্প্রচারের পর ভয়ংকর মানসিক অবসাদ ও সামাজিক হেনস্তার শিকার হন ওই যুবক। মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে সে বছরই তিনি মারা যান লক্ষ্মণ। লক্ষ্মণের মৃত্যুর পর রাখিসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন ওই যুবকের মা। পরে আত্মহত্যার প্ররোচনার পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার ধারাও যুক্ত করে মামলা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চার্জশিট দাখিলের পর অবশেষে আদালত এই পরোয়ানা জারি করেছেন। ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খুব দ্রুত রাখি সাওয়ান্তকে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে। ১৬ বছর আগের এই মর্মান্তিক ঘটনার জেরে এখন এই অভিনেত্রীর মাথার ওপর গ্রেপ্তারির খাঁড়া ঝুলছে। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট আরটিভি/এসআর
১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত
আরও পড়ুন
টাইগার শ্রফের গাড়িতে গুলি, গ্রেপ্তার বিষ্ণোই গ্যাংয়ের ৩ শুটার
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী
১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত