ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত

ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ কিস্তি দেখার জন্য। দীর্ঘ ২৫ বছরের পরিক্রমায়, একের পর এক কার রেসিং আর অ্যাকশন দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজি। এবার ভিন ডিজেল ঘোষণা করেছেন, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের শেষ পর্ব ‘ফাস্ট ফরএভার’ মুক্তি পাবে ২০২৮ সালের ১৭ মার্চ। খবর ভ্যারাইটির।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করেছেন অভিনেতা নিজেই। পোস্টের সাথে তিনি ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ফিল্ম ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এ তার সহ-অভিনেতা প্রয়াত পল ওয়াকারকে নিয়ে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে ছিল, কেউ বলেনি যে রাস্তাটা সহজ হবে… কিন্তু সেটাই আমাদের রাস্তাটা। যা আমাদের সংজ্ঞায়িত করেছে এবং যা আমাদের উত্তরাধিকার হয়ে দাঁড়িয়েছে… এবং একটি উত্তরাধিকার… চিরকাল থাকে।

image

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ গত ২৫ বছরে আয় করেছে ৭.৩ বিলিয়ন ডলার, যা ইউনিভার্সাল স্টুডিওর সবচেয়ে লাভজনক এবং দীর্ঘ চলমান ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০১৫ সালের ‘ফিউরিয়াস ৭’ ছিল সবচেয়ে বেশি আয় করা সিনেমা, যা বিশ্বব্যাপী আয় করেছে ১.৫ বিলিয়ন ডলার। ২০২৩ সালের ‘ফাস্ট এক্স’ সিনেমাটিও আয় করেছে ৭০৪ মিলিয়ন ডলার।

ছবিটির পরিচালনায় লুই লেতেরিয়ের (দ্য ট্রান্সপোর্টার), স্ক্রিপ্ট লিখছেন ক্রিস্টিনা হডসন (দ্য ফ্ল্যাশ, বম্বলবি) এবং ওরেন উজিল (দ্য লস্ট সিটি, ২২ জাম্প স্ট্রিট)।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২৩ সালের ‘ফাস্ট এক্স’-এর শেষ দৃশ্যে ডমিনিক টোরেটো (ভিন ডিজেল) এবং তার ছেলে লিটল ব্রায়ান (লিও আবেলো পেরি) এক বিস্ফোরণ থেকে পালানোর চেষ্টা করতে থাকেন। সিনেমার শেষে একটি বড় ক্লিফহ্যাংগার রয়ে যায়, যার মাধ্যমে হবস (ডোয়েন জনসন) এবং গিসেল (গাল গ্যাডট) এর প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা
ভারতে পাকিস্তানি নাটক ও গান প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের আগ্রহ কমছে না।
‘তুমি এটা থামাতে পারবে না’, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন
দীর্ঘদিন ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্বামী, চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক ও পরিবারের পক্ষ থেকে সংস্কৃতিকর্মী এরশাদুল হক মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসার ও কিডনির জটিলতায় ভুগছিলেন মাতিয়া বানু শুকু। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তরের পর সেখানেই তিনি মারা যান। পরিচালক হিসেবে মাতিয়া বানু শুকুর কাজের বড় একটি অংশজুড়ে উঠে এসেছে মধ্যবিত্ত মানুষের জীবনযাপন, পারস্পরিক সম্পর্ক এবং সমাজবাস্তবতার নানা চিত্র। তার উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক। এছাড়া ‘টু-লেট’ এবং ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ও তার পরিচিত কাজের তালিকায় রয়েছে। নির্মাণশৈলীর স্বাতন্ত্র্য এবং গল্প বলার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নাট্যাঙ্গনে নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন তিনি। আরটিভি/টিআর
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন
আরটিভিতে আজ (২৭ নভেম্বর) যা দেখবেন
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৭ নভেম্বর) যা দেখবেন
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মিমি ও সিদ্ধার্থ দত্তর পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন হয়েছে।
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম
বলিউড অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে ‘দেবা’ সিনেমায় একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন আদিতি সন্ধ্যা শর্মা। সেই সময়ের অভিজ্ঞতার কথা জানিয়ে শহীদ কাপুরের প্রশংসা করেছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শহীদ কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং ‘দেবা’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় কীভাবে তিনি স্বস্তি পেয়েছিলেন তা জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, আসলে শহীদের সঙ্গে আমার প্রথম যে দৃশ্যটির শুটিং হয়েছিল, সেটি ছিল চুম্বন ও ঘনিষ্ঠতার দৃশ্য। এ ধরনের দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতাও আমার প্রথম ছিল। স্বাভাবিকভাবেই একজন নারী অভিনেত্রী হিসেবে কিছুটা নার্ভাস লাগছিল। ‘সেটে যাওয়ার পর শহীদ খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলেন। তিনি আমাকে বলেন, তুমি ঠিক আছ, সব ঠিক আছে। যেকোনও সময় অস্বস্তি বোধ করলে আমাকে জানাবে। আমরা শুটিং বন্ধ করে দেব।’ আদিতির ভাষ্য ‘দৃশ্যটির শুটিংয়ের সময় সেখানে শুধু পরিচালক, চিত্রগ্রাহক, ইন্টিমেসি কো-অর্ডিনেটর, শহীদ ও আমি উপস্থিত ছিলাম। পরিবেশ এতটাই স্বস্তিদায়ক ছিল যে আমার কোনও অস্বস্তিই হয়নি। বিষয়টি আমার কাছে বেশ অবাক করার মতো ছিল। নিজেকেই বলেছিলাম, তাহলে এভাবেও দৃশ্যগুলোর শুটিং হয়!’ অভিনেত্রীর মতে, ‘এ ধরনের দৃশ্যে কাজ করার সময় এমন আচরণ খুব গুরুত্বপূর্ণ। অন্য মানুষটিকে স্বস্তি দেওয়াও জরুরি। এরপর আমাদের বাকি দৃশ্যগুলোও খুব স্বাভাবিক ও সহজ হয়ে গিয়েছিল। কারণ, প্রথম দিকের জড়তা কেটে গিয়েছিল এবং আমাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছিল।’ ‘ফাইটার’ ও ‘দেবা’ সিনেমায় অভিনয়ের সুবাদে ‘গজব রাত’-এর শুটিং সেটেও পরিচিতি পেয়েছিলেন আদিতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন ওটিটিতেও অনেক কাজ হচ্ছে। কোন কাজ আপনাকে কোথায় পৌঁছে দেবে, তা আগে থেকে বলা যায় না। তিনি আরও বলেন, আমি যখন ‘গজব রাত’-এর শুটিং করছিলাম, তখন অনেকেই ‘ফাইটার’ ও ‘দেবা’ দেখেছেন। সেটে অনেকেই আমাকে ওই কাজগুলোর কথা বলেছেন। তাই কোনও কাজই বৃথা যায় না। ওই চরিত্রগুলোতে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। প্রসঙ্গত, ২০২৫ সালে শহীদ কাপুর অভিনীত ‘দেবা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আদিতি।   আরটিভি/এসআর          
শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম