ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এখন আরো খারাপ হওয়ার সময়, রণবীরের ভয়ঙ্কর হুমকি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম
এখন আরো খারাপ হওয়ার সময়, রণবীরের ভয়ঙ্কর হুমকি। ছবি: সংগৃহীত

বছরের শুরু থেকেই আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছে। ব্যবসাও করেছে বিশ্বব্যাপী। ওটিতিতে-তে মুক্তির পরেও সিনেমা হলে ধরে রেখেছে জমজমাট আয়। ৫৯তম দিনেও প্রায় ১৩০০ কোটি আয় করেছে ‘ধুরন্ধর’। তাই ভক্তেরাও মুখিয়ে ছিল ‘ধুরন্ধর ২’-এর জন্য।

রণবীর সিং অভিনীত ছবিটির টিজার প্রকাশ্যে এসেছে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)। ঠিক ১২টা ১২ মিনিটে মুক্তি পায়। সে অনুযায়ীই প্রকাশ হলো এর সিকুয়েল।

রণবীরকে আবারও দেখা যাচ্ছে ‘ধুরন্ধর’ লুকে। যেখানে সেই দুর্ধর্ষ রণবীর, সে আগুন চোখে মুখে। টিজারে রণবীরকে বলতে শোনা যায়, এটা একটা নতুন হিন্দুস্তান, ঘুরে ঢুকবি তো মরবি।

এর আগে প্রকাশ করা হয় পোস্টার, সেই পোস্টারে লেখা রয়েছে ‘এখন আরও খারাপ হওয়ার সময়’। নতুন করে যে মারকাটারি অ্যাকশন লুকে ধরা দেবেন রণবীর তা বলাই যায়।

সিক্যুয়েলের নামও এরইমধ্যেই প্রকাশ্যে এনেছেন রণবীর। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

জানা গেছে, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। যেখানে রণবীরের পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল আর মাধবনও অভিনয় করবেন।

আরও পড়ুন

ছবিটি মধ্যপ্রাচ্যের দেশগুলোয় নিষিদ্ধ হয়ে যাওয়ায় প্রায় ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে নেটফ্লিক্সের হাত ধরেই মুক্তি পেতে পারে বলে জানা গেছে। ছবিটিতে রণবীরকে একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা গেছে। সিক্যুয়েলেও যে ‘হামজা আলি’ সকলের মন জয় করতে চলেছে এ কথা বলাই যায়।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
৫০০ লিটার পেট্রোলে বাজিমাত, হাজার কোটির ক্লাবে রণবীরের ‘ধুরন্ধর ২’
বক্স অফিস কাঁপাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর ২’
টিজার মুক্তির পরই বিপাকে ‘ধুরন্ধর ২’