ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

বলিউডের ‘বাদশাহ’খ্যাত জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। সে হিসাবে আজ ৬১ বছরে পা রাখলেন বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা।

টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ ও ‘সার্কাস’-এর মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শাহরুখ। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে।

‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’ ও ‘ভীর-জারা’র মতো সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে ‘কিং অব রোমান্স’ হিসেবে পরিচিতি পান শাহরুখ। তবে রোমান্টিক চরিত্রের বাইরেও নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।

‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘ডন’ সিরিজ, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। কাজ করেছেন যশ চোপড়া, করণ জোহর, সঞ্জয়লীলা বানসালি ও রাজকুমার হিরানির মতো খ্যাতিমান পরিচালকদের সঙ্গে।

তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে শাহরুখ খান শুধু বলিউডেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ভারত ছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশে রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। প্রতি বছর জন্মদিনে মুম্বাইয়ে তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ভক্ত।

ব্যক্তিজীবনে স্ত্রী গৌরী খান এবং তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে সময় কাটান এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ড, বিনয়ী আচরণ ও পরিবারের প্রতি ভালোবাসার কারণেও ভক্তদের কাছে বিশেষভাবে সমাদৃত তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতন পেরিয়ে আজও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন শাহরুখ খান। ৬১ বছর বয়সে এসেও অভিনয় ও তারকাখ্যাতিতে সমান উজ্জ্বল বলিউডের এই ‘বাদশাহ’।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
ভারতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১৫-তে জায়গা হয়নি।
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
বর্তমানের বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে ও সন্তান নেওয়ার বিষয় খোলামেলা আলোচনা করেছে অনন্যা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।  পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম যে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেকথা স্পষ্ট জানান চাঙ্কিকন্যা। বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম রোমান্টিক মানুষ।  তার কথায়, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী। ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ ও জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। অনন্যা নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনন্যার এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রধান বিষয়। আরটিভি/এসআর
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
আরও পড়ুন
দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ
আবারও পর্দায় ফিরছে বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ-দীপিকার জাদু
শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন আজমির শরিফের ফকির
মধ্যরাতে শাহরুখের ‘মান্নাত’এ সাপের হানা