ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ পিএম
নীনা গুপ্তা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে আবারও গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি দেখে অনেকে বলছেন, ৬৬ বছর বয়সে নাকি মা হতে চলেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে তিনি নিজে এখনও কিছু জানাননি।

বলিউডে তিনিই সম্ভবত প্রথম অভিনেত্রীদের একজন, যিনি সমাজের নানা বাধা পেরিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মেয়েকে বড় করেছেন। তার মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

তবে সময়ের সঙ্গে সেই সব বিতর্ক এখন অতীত। মাসাবা এখন নিজের সংসারে ব্যস্ত, তার নিজেরও সন্তান রয়েছে। অন্যদিকে নীনা গুপ্ত ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন।

সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা। সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে দেখা যায় তাকে।

সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা। কেউ কেউ ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করেছেন বলে দাবি করেন। এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে— ৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা?

আরও পড়ুন

এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, এই বয়সে মা হতে চলেছেন নীনা। আবার কেউ মন্তব্য করেছেন, ওর জীবন, ওর সিদ্ধান্ত! আপনারা নাক গলাচ্ছেন কেন?

তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা। ফলে আপাতত এই খবরকে ঘিরে জল্পনাই চলছে নেটদুনিয়ায়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন