
হালের অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী ও অধরা খান অঝরে কাঁদবেন। আর তাদের কান্নার জন্য বেশ বড়সহ আয়োজন চলছে এফডিসিতে। দুজনের কান্নার জন্য এফডিসিতে তৈরি হচ্ছে বিগ বাজেটের সেট!
মূলত প্রথমবারের মতো ‘নায়ক’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন বাপ্পী-অধরা। এরই মধ্যে ছবিটির দুই লটের শুটিং হয়েছে। শনিবার সকালে এফডিসিতে একটি কষ্টের গানের দৃশ্যধারণ হবে। আর সেখানেই কাঁদতে দেখা যাবে বাপ্পী-অধরাকে।
এ ব্যাপারে অধরা খান আরটিভি অনলাইনকে বলেন, ছবির বেশির ভাগ শুটিং শেষ। এখন বাকি আছে গান ও কিছু দৃশ্যের কাজ। শনিবার দুঃখের একটি গানের শুটিং হবে। দুদিন ধরে প্রচুর কষ্টের গান দেখছি। যেন পর্দায় নিজেকে ঠিকভাবে তুলে ধরতে পারি।
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘আমি দর্শকের পছন্দটা বুঝি’
--------------------------------------------------------
তিনি বলেন, ‘নায়ক’ আমার স্বপ্নের একটি চলচ্চিত্র। ছবিতে অনেক গুণী মানুষদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। ছবিতে আমার বড় বোনের চরিত্রে আছেন মৌসুমী আপা। তার কাছে থেকেও অনেক সহযোগিতা পেয়েছি। এতো সুন্দর একটি টিমের সাথে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে।
যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে।
আরও পড়ুন:
এম/পি




