ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ বয়েজের জনপ্রিয় গায়ক মাইক লাভ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম
বিচ বয়েজের সহপ্রতিষ্ঠাতা ও জনপ্রিয় গায়ক মাইক লাভ।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতদল ‘বিচ বয়েজ’-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান গায়ক মাইক লাভ মারা গেছেন।

শনিবার (২৮ নভেম্বর) পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মাইক লাভের মুখপাত্র কেটি অল্টম্যান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৬০-এর দশকের শুরুতে নিজের চাচাতো ভাই ব্রায়ান, কার্ল ও ডেনিস উইলসনের সঙ্গে বিচ বয়েজ গড়ে তোলেন মাইক লাভ। পরে তাদের সঙ্গে যোগ দেন আল জার্ডিন। সার্ফিন ইউএসএ, ক্যালিফোর্নিয়া গার্লস, আই গেট অ্যারাউন্ড ও গুড ভাইব্রেশনস-এর মতো জনপ্রিয় গানে তার কণ্ঠ ও গীতিকবিতা শ্রোতাদের মুগ্ধ করে।

বিশ্বজুড়ে বিচ বয়েজের ১০ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে। ২০২৫ সালে গীতিকার হিসেবে মাইক লাভকে গীতিকারদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিচ্ছেদের ১০ বছর পর আইনি লড়াইয়ে ইতি অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের
দীর্ঘ ১০ বছরের আইনি লড়াই শেষে ফ্রান্সের একটি আঙুরের খামারের মালিকানা নিয়ে বিরোধের মীমাংসা করেছেন হলিউডের সাবেক তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট।
বিচ্ছেদের ১০ বছর পর আইনি লড়াইয়ে ইতি অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন।
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
অস্ট্রেলীয় হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
চতুর্থবার ফিরছেন অস্টিন পাওয়ার্স, চিত্রনাট্য লিখছেন মাইক মায়ার্স
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে সুখবরটি নিশ্চিত করেছেন হলিউড অভিনেতা মাইক মায়ার্স।
চতুর্থবার ফিরছেন অস্টিন পাওয়ার্স, চিত্রনাট্য লিখছেন মাইক মায়ার্স
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ।
আট বছর পর পর্দায় ফিরছেন জনি ডেপ
আরও পড়ুন
থ্যাংকসগিভিংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্রেপ্তার বাবা
হামের উপসর্গ নিয়ে একদিনে ৭ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু