ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগ এলাকা থেকে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির উত্তরা বিভাগের এক পুলিশ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করে জানান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া ভবন থেকে ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আটকের বিষয়ে ডিবির উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর জানান, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

একটি সূত্রের দাবি, জ্যোতিকা জ্যোতি ‘আলো আসবেই’ নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। ওই গ্রুপে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট ও আলোচনা করা হয়। তবে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ডিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, জ্যোতিকা জ্যোতি ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। এরপর ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’ ও ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি।

এ ছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গ্রাস’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্রেকআপ’।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল
নিজের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করায় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত।
দোয়া চাওয়ার পাশাপাশি সমালোচকদেরও যে বার্তা দিলেন অনন্ত জলিল
‘ভুয়া ভুয়া’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পরীমনি। এ সময়ে মুক্তি পায়নি তার অভিনীত কোনো সিনেমা। তবে চলচ্চিত্রে অনুপস্থিত থাকলেও ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনায় থাকছেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন পরীমনি। ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনে ক্ষুব্ধ হয়ে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল (মিডল ফিঙ্গার) প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের অনেকে পরীমনির এমন আচরণের সমালোচনা করছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে পুরো আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি। এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। অন্যদিকে, ওই সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে দেশের কয়েকটি সাংবাদিক সংগঠন প্রতিবাদ জানায়। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালসহ বিভিন্ন সংগঠন পরীমনির আচরণের নিন্দা জানিয়ে তাকে বয়কটের ঘোষণা দেয়। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন এই চিত্রনায়িকা। আরটিভি/এসকে
‘ভুয়া ভুয়া’ স্লোগানে অশালীন অঙ্গভঙ্গি করে মঞ্চ ছাড়লেন পরীমনি
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন চিত্রনায়িকা পরীমনি।
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি