ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম
শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ। ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বুধবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে হৃদরোগে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে লালবাগের পোস্তা শ্মশানঘাটে তরুণ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে চারুকলায় শ্রদ্ধা নিবেদন শেষে তরুণ ঘোষের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে বড় পরিসরে শ্রদ্ধা নিবেদন শেষে লালবাগের পোস্তা শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয় মরদেহ।

রাজবাড়ী জেলায় জন্ম নেওয়া তরুণ ঘোষ ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক শেষ করেন। পরে ১৯৮৬ সালে ভারতের বরোদার এম এস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পান।

১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগ দেন তরুণ ঘোষ। পরে ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে যোগ দিয়ে ২০১২ সালে ‘কিপার’ হিসেবে অবসর নেন।

গুণী এই চিত্রশিল্পী চলচ্চিত্রের শিল্প নির্দেশনায়ও ছিলেন অনন্য। ‘কিত্তনখোলা’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পাশাপাশি তিনি ‘মাটির ময়না’, ‘নরসুন্দর’ ও ‘চন্দ্রাবতী কথা’র মতো চলচ্চিত্রে কাজ করেছেন। তার সর্বশেষ কাজ এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। এছাড়া তার বিখ্যাত ‘বেহুলা’ সিরিজটি এশিয়ান আর্ট অ্যাওয়ার্ড অর্জন করে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট।
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
জাতীয় পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট খুরশিদা আক্তার খুশি আর নেই