ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বিরতি ভেঙে সিনেমার গানে মনির খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের গানে নিজের কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী মনির খান। মাঝে দীর্ঘ বিরতি, তবে এবার আবারও সিনেমার গানে ফিরলেন এই শিল্পী। ‘আলো’ নামের একটি সিনেমার জন্য নতুন গান গেয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান। গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল।

গত বুধবার রাতে রাজধানীর মগবাজারের তানপুরা রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করেন মনির খান। দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মনির খান বলেন, বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

দীর্ঘ সংগীতজীবনে আধুনিক গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন মনির খান। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। ১৯৯৬ সালে প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ প্রকাশের মধ্য দিয়ে অডিও অঙ্গনে আলোচনায় আসেন তিনি। এরপর একে একে প্রকাশিত হয়েছে তার ৪২টিরও বেশি একক অ্যালবাম। দ্বৈত ও মিশ্র অ্যালবামেও রয়েছে তার উল্লেখযোগ্য কাজ।

সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন এই শিল্পী। দীর্ঘ বিরতির পর নতুন করে চলচ্চিত্রের গানে তার অংশগ্রহণ তাই সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ‘আলো’ সিনেমার গানটি কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে মনির খানের কণ্ঠ ও কবির বকুলের কথার সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
আন্তর্জাতিক সংগীতের মঞ্চে আরও একবার নিজের অবস্থান শক্ত করলেন পাঞ্জাবি সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।
গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস গড়লেন সংগীতশিল্পী দিলজিৎ
‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই
দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ সংগীতসন্ধ্যা। 
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে গানের আসর
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। সাতটি জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে বিকেল ৪টা থেকে শুরু হবে সাত ঘণ্টার এই সংগীত আয়োজন।
আজ ৭ ব্যান্ডের সাত ঘণ্টার কনসার্ট, কখন ও কোথায়
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে গান শোনাবেন দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এই সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। 
বিনা টিকিটে জেমসের কনসার্ট, একই মঞ্চে গাইবে সাত ব্যান্ড
আরও পড়ুন
চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুটেক্স
হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক