ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রেক্ষাগৃহে সালমান শাহ-শাবনূরের সিনেমা, দেখা যাবে টিকিট ছাড়াই

বিনোদন ডেস্ক, আরটিভি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম
ছবি: সংগৃহীত

সালমান শাহ এবং শাবনূর। ঢালিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি এটি। তাদের পর্দার রসায়ন আজও দর্শক হৃদয়ে অমলিন। নব্বই দশকের সেই জনপ্রিয় জুটির কালজয়ী সিনেমা ‘ঢালিউডের ইতিহাসের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি’ এবার আবারও বড়পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন চলচ্চিত্রপ্রেমীরা। আর এর জন্য দর্শকদের পকেট থেকে গুনতে হবে না কোনো টাকা।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক প্রদর্শনীর অংশ হিসেবেই জনপ্রিয় এই জুটির সিনেমা দেখানোর আয়োজন করা হয়েছে।

গুণী নির্মাতা শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখী’ সিনেমাটি মুক্তির পর তৎকালীন সময়ে ব্যাপক ব্যবসায়িক সাফল্য ও জনপ্রিয়তা অর্জন করেছিল। বিশেষ করে নতুন প্রজন্মের অনেক দর্শক, যারা সালমান শাহকে বড়পর্দায় দেখার সুযোগ পাননি, তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রদর্শনী উপভোগ করতে দর্শকদের কোনো টিকিট কাটতে হবে না এবং কোনো অগ্রিম নিবন্ধনেরও প্রয়োজন নেই। তবে হলের আসন সংখ্যা সীমিত হওয়ায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দর্শকদের আসন বরাদ্দ দেওয়া হবে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩০০ আসন বিশিষ্ট প্রজেকশন হলে (দোতলায়) প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আর্কাইভে সংরক্ষিত নতুন/পুরাতন/দুর্লভ চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। এই প্রদর্শনী শেষ হবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট।
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
২০২১ সালে বিয়ে করার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। তবে সম্প্রতি রাজ নিয়ে পরীমণির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে স্যোশাল মিডিয়ায় আলোচনায় এসেছে।  জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া ওই সাক্ষাৎকারে পরীমণি তার অতীত সম্পর্ক, বিচ্ছেদ এবং সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে নানা খোলামেলা মন্তব্য করেন।  এসময় বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, রাজের সঙ্গে বিয়ে বা তার জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ‘ভুল’ মনে করেন না। জীবনের প্রতিটি ঘটনাকেই তিনি একেকটি অভিজ্ঞতা হিসেবে দেখেন।  তিনি আরও উল্লেখ করেন, অতীতে অন্যান্য প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ভাঙার সময়েও অসৌজন্যমূলক পরিস্থিতি কিংবা আত্মসম্মানে আঘাত লাগার মতো কোনো ঘটনা ঘটেনি। সব ক্ষেত্রেই পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সুন্দরভাবে বিচ্ছেদ ঘটেছিল, যাতে ভবিষ্যতে কোথাও দেখা হলে মুখোমুখি হতে কোনো অস্বস্তি না থাকে।  তবে প্রাক্তন স্বামী শরীফুল রাজের বিষয়টি একদম ভিন্ন ছিল বলে জানান এই আলোচিত নায়িকা।  আক্ষেপের সুরে পরী বলেন, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই প্রাক্তনের কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। অথচ বিচ্ছেদটি আরও অনেক সুন্দর ও সম্মানজনক হতে পারত বলেই তিনি মনে করেন।  ২০২১ সালে বিয়ে করার পর ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান শরীফুল রাজ ও পরীমণি। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছিলেন এই অভিনেত্রী। পরবর্তীতে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাসন্তান দত্তক নেন।  আরটিভি/এসআর
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
আরও পড়ুন
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
সালমান শাহর জন্মদিনে শাবনূরের আবেগঘন পোস্ট
সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, ঘটনা কী
শাবনূরকে বিয়ে করা প্রসঙ্গে যা বলেছিলেন সালমান শাহর বাবা