ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

হাসপাতালে ভর্তি জায়ান মালিক

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: আরটিভি

জনপ্রিয় ব্রিটিশ গায়ক এবং ওয়ান ডিরেকশন ব্যান্ডের সাবেক সদস্য জায়ান মালিকে নিজের হাসপাতালের বিছানায় থাকা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট দিয়ে জানান, তিনি হঠাৎ করেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তার এ ছবি প্রকাশের পর থেকেই তার স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে।

ছবির সঙ্গে তিনি ভক্তদের উদ্দেশে একটি বার্তাও লেখেন। সেখানে তিনি সবাইকে ধন্যবাদ জানান। সেইসঙ্গে জানিয়েছেন, যুক্তরাজ্যের কিছু অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টায় লন্ডনের কিংস্টনস্থ ‘সার্কিট’-এ জায়ান মালিকের একটি বিশেষ লাইভ পারফরম্যান্সের কথা ছিল।

সেখানে তার নতুন অ্যালবামের গানগুলো প্রথমবার ভক্তদের সামনে গাওয়ার পরিকল্পনা ছিল। তবে কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান ‘ব্যাংকেট রেকর্ডস’ জানায়, অসুস্থতার কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

জায়ান মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তিনি অপ্রত্যাশিতভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি আরও লেখেন, এই সপ্তাহে ভক্তদের সঙ্গে দেখা করতে না পারায় তিনি ভীষণভাবে দুঃখিত।

তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভক্তদের ভালোবাসা ও সমর্থন ছাড়া তিনি আজকের অবস্থানে আসতে পারতেন না। পাশাপাশি তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কার্ডিওলজিস্ট, প্রশাসনিক কর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তিনি লেখেন, তারা সবাই অসাধারণ এবং তার সুস্থতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তবে গায়ক ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন তা স্পষ্ট করেননি। শুধু ‘কার্ডিওলজিস্ট’ শব্দের উল্লেখ থাকায় ভক্তদের মধ্যে হৃদযন্ত্রজনিত সমস্যা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

এখন পর্যন্ত জায়ান মালিক বা তার ব্যবস্থাপনা দল থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তার জন্য দোয়া করছেন। কেউ কেউ লিখেছেন, তারা আশা করেন জায়ান দ্রুত সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরবেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
বলিউডের কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং আলেখা আদভানি ফের আলোচনায়। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তারা। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার চর্চা।
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২৪ সেপ্টেম্বর) যা দেখবেন
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়ে আলোচনায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।
মান্যতাকে সিঁদুর পরিয়ে আলোচনায় সঞ্জয় দত্ত
আরও পড়ুন
হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার বিভিন্ন হাসপাতালে যুবদলের মেডিকেল টিম
শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান
পাওনা ছয়শ টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম