ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ‘পরপারে’ ১৫, হাসপাতালে ভর্তি ১৮০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদপান করে গত ২ দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এই মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০ জন। মণিপুরের চান্দেল জেলায় ঘটেছে এ ঘটনা।

শনিবার (২১ নভেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে ঘটেছে মৃত্যুর ঘটনাগুলো। এর মধ্যে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।

এদিকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন, সেই সঙ্গে প্রতিরোধমূলক পদক্ষেপও গ্রহণ করেছে। বৃহস্পতিবার প্রশাসন থেকে দেওয়া এক নির্দেশনায় চান্দেলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ বা সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয়—বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া সন্দেহজনক উৎস থেকে সংগৃহীত পানীয়—পান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

অ্যালকোহল পানের পর যদি কারো বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তবে তাদের অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশনায়।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক উল্লেখ করে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইম্ফল থেকে চান্ডেল জেলায় প্রয়োজনীয় ওষুধসহ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে বলেও এক বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল।
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
২০২৫ সালের মে মাসে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী।
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
ফটোসেশনের জন্য দাঁড়িয়েছিলেন চার দেশের রাষ্ট্রপ্রধান।
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
রোজ ডেকে খাওয়াতেন বৃদ্ধা আমিনা, মৃত্যুর পর তার কবর পাহারা দিচ্ছে পথকুকুরটি
যে মানুষটি প্রতিদিন ডেকে খাবার খাওয়াতেন, তার মৃত্যুর পরও সেই মানুষটির কবর ছেড়ে যায়নি একটি পথকুকুর।
রোজ ডেকে খাওয়াতেন বৃদ্ধা আমিনা, মৃত্যুর পর তার কবর পাহারা দিচ্ছে পথকুকুরটি
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
সামাজিক যোগাযগমাধ্যমে আবারও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
আরও পড়ুন
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
খেলতে গিয়ে রগ ছিঁড়ল নিউইয়র্ক সিটির মেয়র মামদানির