
শারীরিক অসুস্থতা নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়েছিলেন শাকিব খান। পরে সেখানে চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন। প্রাথমিক চিকিৎসার পর শাকিব এখন বেশ সুস্থ আছেন।
ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি হাসপাতাল থেকে বাসায় চলে যান।
অন্যদিকে শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হাসপাতাল থেকে শাকিব সরাসরি ‘ক্যাপ্টেন খান’ছবির শুটিং সেটে গেছেন।
এই ছবিটিতে শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করছেন বুবলী। শুক্রবার সকাল থেকেই বুবলী ছবিটির শুটিংয়ে অংশ নেন। বিকেল নাগাদ শাকিব শুটিংয়ে যোগ দেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: আরটিভিতে ‘সোনালী রোদ’
--------------------------------------------------------
সিনেমার শুটিং নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব। কিছুদিন আগেই কলকাতায় জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান এলো রে’ছবির শুটিং শেষে দেশে ফিরেই চট্টগ্রামে গিয়ে ‘সুপারহিরো’ছবির শুটিং করেন।
সেখান থেকে গত বুধবার হেলিকপ্টারে করে বিকেলে ঢাকায় ফিরে নিজের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন। কিছুদিন পরই ‘ভাইজান এলো রে’শুটিং করতে স্কটল্যান্ডে যাবেন শুটিংয়ের কাজে। সেখানে টানা ১৫ দিন শুটিং করবেন বলে জানা গেছে।
সিনেমার কাজ নিয়েই শাকিব এখন পুরোপুরি ব্যস্ত। পাশাপাশি ভারতের কিছু স্টেজ শো’তেও অংশ নিচ্ছেন এই তারকা।
আরও পড়ুন:
পিআর/পি




