ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৮৩ বছরেও বয়সকে হার মানিয়ে অমিতাভ ফিটনেসে দিলেন অনুপ্রেরণা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম
ছবি: সংগৃহীত

বয়স কেবল একটি সংখ্যা। আবারও তা প্রমাণ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও কাজ, শরীরচর্চা আর সক্রিয় জীবনযাপনকে জীবনের মূল শক্তি হিসেবে দেখছেন তিনি।

সম্প্রতি নিজের ব্লগে দেওয়া এক বার্তায় অমিতাভ বচ্চন কাজের গুরুত্ব ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। তিনি জানান, কাজই জীবনের কেন্দ্রবিন্দু এবং কাজ থাকলেই মানুষ এগিয়ে যেতে পারে।

তিনি লেখেন, কাজই জীবনের মূল শক্তি। কাজ থাকলে মানুষ সামনে এগিয়ে যায়, জীবন সচল থাকে। তার মতে, কাজ কেবল জীবিকা নয়, বরং জীবনের চলার শক্তি।

একই সঙ্গে তিনি শরীরচর্চার গুরুত্বও তুলে ধরেন। অমিতাভ বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের যত্ন নেওয়া আরও বেশি জরুরি হয়ে পড়ে। তার ভাষায়, এই বয়সে শরীরচর্চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন

এর আগেও তিনি একাধিকবার কাজ ও পরিশ্রমের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন, কাজ ছাড়া জীবন অনেক সময় ভারী ও অর্থহীন হয়ে পড়ে। তাই যতদিন সম্ভব সক্রিয় থাকা উচিত।

অমিতাভ বচ্চন সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান কৌন বানেগা কাড়োরপাতি সঞ্চালনা শেষ করেছেন। পাশাপাশি বড় পর্দায় কল্কি ২৯৮৮ এ ডি ছবিতে শেষবার দেখা গিয়েছে তাকে। শিগগিরই এর পরবর্তী অংশেও তাকে দেখা যাবে।

৮৩ বছর বয়সেও তার এই কর্মনিষ্ঠা ও ফিটনেস নিয়ে বার্তা ভক্তদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা তৈরি করেছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন