ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত

বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।

প্রতিটি পর্বে সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে উদ্বোধনী বক্তব্য দেন অমিতাভ। তবে এদিন ব্যতিক্রমী দৃশ্য দেখে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। পরে অমিতাভ নিজেই জানান, আগের দিনের শুটিংয়ে পিছলে পড়ে তার হাঁটুতে চোট লাগে। ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কিছুটা সমস্যা হচ্ছিল।

৮৩ বছর বয়সী এই অভিনেতা দর্শকদের আশ্বস্ত করে বলেন, আঘাত গুরুতর নয়। খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন।

এর আগে নিজের একটি ব্লগ পোস্টে ‘wishes to retire’ কথাটি লেখায় অমিতাভের অভিনয় থেকে অবসরের জল্পনা ছড়িয়ে পড়ে। পরে তিনি বিষয়টি পরিষ্কার করে জানান, কাজ থেকে অবসর নেওয়ার কথা তিনি বলেননি; ঘুমাতে যাওয়ার প্রসঙ্গেই ওই কথাটি লিখেছিলেন।

অমিতাভ বচ্চনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
ভারতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১৫-তে জায়গা হয়নি।
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
বর্তমানের বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে ও সন্তান নেওয়ার বিষয় খোলামেলা আলোচনা করেছে অনন্যা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।  পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম যে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেকথা স্পষ্ট জানান চাঙ্কিকন্যা। বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম রোমান্টিক মানুষ।  তার কথায়, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী। ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ ও জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। অনন্যা নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনন্যার এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রধান বিষয়। আরটিভি/এসআর
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
আরও পড়ুন
আহত সঙ্গীকে এক মুহূর্তের জন্যও ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতি
গোপালগঞ্জে একই স্থানে পর পর ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
মুরগী হাটে ছাত্রদলের কর্মীসহ ৩ জনকে পেটালেন জামায়াত কর্মীরা
খুলে পড়ল জরাজীর্ণ শ্রেণিকক্ষের সিলিং ফ্যান, আহত দুই শিক্ষার্থী