ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ভালো নেই অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা

বিনোদন ডেস্ক, আরটিভি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা বর্তমানে ভালো নেই। একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করলেও এখন অসুস্থতার কারণে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান বলেন, চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ও মমতাময়ী মা খালেদা আক্তার কল্পনা আপুকে দোয়া নিতে ফোন দিয়েছিলাম। তখন তিনি তার অসুস্থতার কথা জানান। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। বলেছি কোনো প্রয়োজন হলে যেন আমাকে জানান। আমরা শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে আছি।

অসুস্থতার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, কল্পনা আপুর বয়স হয়েছে। বয়স হলে মানুষের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। মূলত বার্ধক্যজনিত কারণেই তিনি অসুস্থ। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ১৯৮৪ সালে চলচ্চিত্রে পথচলা শুরু করেন খালেদা আক্তার কল্পনা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন।

মিজানুর রহমান পরিচালিত ‘হনুমানের পাতাল বিজয়’ সিনেমায় প্রথম অভিনয় করলেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’।

আরও পড়ুন

অভিনয়ে আসার আগে কল্পনার পেশা ছিল শিক্ষকতা। চলচ্চিত্রে তার আগমনের গল্পটিও বেশ চমকপ্রদ। ১৯৮৪ সালে লন্ড্রি থেকে আনা কাপড়ের সঙ্গে একটি কাগজে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের বিজ্ঞাপন পান তিনি। কৌতূহলবশত আবেদন করলেও পরে বিষয়টি ভুলে যান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। 
আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকে কেন্দ্র করে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। 
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন চিত্রনায়িকা পরীমনি।
আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন পরীমনি
আরটিভিতে আজ যা দেখবেন 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন 
আরও পড়ুন
‘পিরিয়ড লিভ’ নিয়ে মুখ খুললেন রাশমিকা
ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত ১৪
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল