ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কেন হঠাৎ উধাও হয়ে গেলেন বলিউড ভাইজান সালমান খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৩:২৬ পিএম
সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে সোমবার (২৫ মে) সকাল থেকে শুরু হয় ব্যাপক জল্পনা। হঠাৎ করেই তাকে ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মুহূর্তেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও বিভ্রান্তি।

অনেকে মনে করেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আবার কেউ কেউ ধারণা করেন কোনো কারণে ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন।

তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই অনিশ্চয়তা। কিছু সময় পরেই আবার ইনস্টাগ্রামে ফিরে আসেন সালমান খান। তবে ফিরে এলেও তিনি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি। ফলে ভক্তদের মধ্যে স্বস্তি ফিরলেও রহস্য পুরোপুরি কাটেনি।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগে গত ১৯ মে রাতে মুম্বাইয়ের এক হাসপাতালে পরিচিত একজনকে দেখতে যান সালমান খান। সেখানে উপস্থিত হন ফটোগ্রাফাররা। হাসপাতালের বাইরে এত ক্যামেরা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। সিঁড়ি থেকে নামতে নামতেই আলোকচিত্রীদের উদ্দেশে তীব্র প্রতিক্রিয়া জানান এবং এমনকি জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেন বলে জানা যায়।

এরপর নিজের সমাজমাধ্যমেও তিনি স্পষ্ট বার্তা দেন। সেখানে তিনি জানান, হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় ব্যক্তিগত মুহূর্ত নিয়ে সংবাদমাধ্যমের আচরণ তিনি মেনে নিতে পারছেন না। তিনি আরও বলেন, যাদের পাশে তিনি সবসময় ছিলেন, তারাই যদি তার কষ্টকে ব্যবহার করে সংবাদমাধ্যম চালায়, তবে তা তিনি সহ্য করবেন না। প্রয়োজনে জেলে যাওয়ার ভয়েও তিনি পিছপা হবেন না বলেও মন্তব্য করেন তিনি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন