ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার উষ্ণ ভালোবাসা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম
অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার উষ্ণ ভালোবাসা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই দাম্পত্যকলহ ও বিচ্ছেদের গুঞ্জনে আলোচনায় বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। তবে সেই সব জল্পনাকে বারবারই ভুল প্রমাণ করছেন তারা। এবার অভিষেক বচ্চনের জন্মদিনে ভালোবাসার প্রকাশ্যে বার্তায় আবারও আলোচনার কেন্দ্রে এলেন ঐশ্বরিয়া।

বুধবার ৪৯ বছরে পা রাখেন অভিষেক বচ্চন। বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় স্বামীর শৈশবের একটি ছবি শেয়ার করেন ঐশ্বরিয়া।

ছবিতে দেখা যায়, ছোট্ট অভিষেক গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন-মুখে সহজ-সরল হাসি। নস্টালজিয়ায় ভরা সেই ছবির সঙ্গে আবেগঘন শুভেচ্ছাবার্তাও জুড়ে দেন অভিনেত্রী।

পোস্টে ঐশ্বরিয়া লেখেন, শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা আর আলোয় ভরে উঠুক তোমার জীবন। ঈশ্বর তোমার মঙ্গল করুন।

সংক্ষিপ্ত হলেও বার্তায় ছিল উষ্ণতা আর আন্তরিকতার ছাপ, যা ভক্তদের মন ছুঁয়ে গেছে।

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র কন্যা আরাধ্য কৈশোরে পা দিয়েছে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এই তারকা দম্পতিকে। শুধু তাই নয়, একাধিক অনুষ্ঠানে তাঁদের হাসিখুশি ও ঘনিষ্ঠ মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়।

গত বছর থেকেই এই দম্পতির সম্পর্ক নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে। কখনো পারিবারিক সম্পত্তি নিয়ে মতবিরোধ, কখনো আবার অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের জল্পনা-সব মিলিয়ে চর্চা কম হয়নি। এমনকি ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে আলাদা থাকছেন বলেও শোনা গেছে।

আরও পড়ুন

তবে জন্মদিনের এই ভালোবাসাময় বার্তায় সেই সব গুঞ্জনে কার্যত ইতি টানলেন ঐশ্বরিয়া। প্রকাশ্যেই স্বামীর প্রতি ভালোবাসা জানিয়ে আবারও বুঝিয়ে দিলেন-বাস্তবটা গুঞ্জনের চেয়েও আলাদা।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
আরও পড়ুন
নতুন প্রজন্মের শিল্পীদের জন্য যে পরামর্শ দিলেন ঐশ্বরিয়া