ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আমেরিকা প্রবাসী তারকাদের নিয়ে আরটিভির \'ঈদ আনন্দ আড্ডা’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৪:৪৯ পিএম
ছবি: আরটিভি

চারদিকে শুরু হয়েছে ঈদের আমেজ। আর ঈদে দর্শককে আনন্দ দিতে সব সময় ভিন্ন আয়োজন করে থাকে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আরটিভি।

এই ঈদে টিভি দর্শকরা দেখতে পাবেন "ঈদ আনন্দ আড্ডা" শিরোনামের একটি অনুষ্ঠান, যেখানে দেখা যাবে আমেরিকা প্রবাসী জনপ্রিয় তারকাদের মুখ।

সুদূর আমেরিকায় বসবাসরত তারকারা প্রতি ঈদেই দেশের প্রতি অন্যরকম টান অনুভব করেন। কেউ কেউ ভাসেন শৈশবের স্মৃতিতে। দেশের ঈদের স্মৃতি তারকাদের মনে নাড়া দেয় প্রতিনিয়ত। এই অনুষ্ঠানে শোনা যাবে তারকাদের সেই হৃদয় ছোঁয়া অনুভূতির গল্প। এছাড়াও এই অনুষ্ঠানে জানতে পারবেন তারকাদের প্রবাস জীবনের গল্প।

এই তারকাদের তালিকায় রয়েছেন শ্রাবন্তী, মিলা হোসাইন, নাফিজা জাহান, নোভা ফিরোজ, ইবরার টিপু, বিন্দু কণা, টিনা রাসেল, মারিয়া মৃত্তিকা, আঁখি চৌধুরী, সবুজ, সাদিয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন জনপ্রিয় সঞ্চালক অলিভ আহমেদ।

‘‌ঈদ আনন্দ আড্ডা’ নামের বিশেষ এই অনুষ্ঠানটি সম্প্রচার হবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি’র ঈদ আয়োজনে।

সঞ্চালক অলিভ আহমেদ জানান, দর্শকদের জন্য ব্যতিক্রম কিছু উপহার দিতেই তাদের এই আয়োজন। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই বিশেষ এই অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে।

চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন থেকে ধারাবাহিকভাবে প্রচার হবে এই বিশেষ এই অনুষ্ঠান।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে  ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়।
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিত্রনায়ক ওমর সানী।
পরিবার নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ওমর সানীর
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তাকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন
আরও পড়ুন
আরটিভিতে আজ (১৫ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন