
তুমি যখন হাত বাড়াও মেঘের দিকে/ একা যখন মন বাড়াও আকাশ ফিকে/ আমি বলি আছি আমি তোমার পথ ধারে/ একবুক বৃষ্টি নিয়ে মেঘ হাতে ধরে...। এমন রোমান্টিক কথার রেশ ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে চিত্রায়িত হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা মিলেছে কণ্ঠশিল্পী লিমন ও মডেল এসকে তৃষ্ণা জুটির রোমান্টিক রসায়ন।
অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে ৬ এপ্রিল প্রকাশ পেয়েছে এই গানের ভিডিও। টিএম সাব্বিরের কথায় বনি আহমেদের সুর-সঙ্গীতে এতে কণ্ঠ দিয়েছেন লিমন চৌধুরী। যিনি আগেও নিজের গান-ভিডিও দিয়ে প্রশংসা কুড়িয়েছেন দর্শক-শ্রোতাদের। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেয়েছে ‘তুমি যখন হাত বাড়াও’ শিরোনামের গানটি। এটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
--------------------------------------------------------
আরও পড়ুন : ‘৩৬ ঘণ্টা রোজা রেখে সারারাত শুটিং করেছি’
--------------------------------------------------------
গানটির কণ্ঠশিল্পী ও মডেল লিমন চৌধুরী বলেন, ‘আমি বরাবরই চেষ্টা করি কথা-সুর-কণ্ঠ মিলিয়ে একটা পরিচ্ছন্ন গান করার। তাই আমার গানের সংখ্যাও বেশ কম। যেমন প্রায় দুই বছর পর আমার নতুন গান-ভিডিও প্রকাশ হলো। আমি কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট সবাইকে। আশা করছি এবারের গানটিও সবার ভালো লাগবে।’
আরও পড়ুন :
এম/পি




