
চলতি বছরের শুধুতেই তারা দুজন জুটি হয়ে একটি গান প্রকাশ করেন। আর গানটি প্রকাশের পর পরই তুমুল আলোড়ন তোলে। বলছি বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও জনপ্রিয় গীতিকার-অভিনেতা মারজুক রাসেলের কথা।
মারজুক রাসেলের কথা ও সুরে আসিফের গাওয়া ‘ফুঁ’ গান ও মিউজিক ভিডিও ব্যাপক আলোচনায় আসে। এরই ধারাবাহিকতায় এ জুটির নতুন একটি গান প্রকাশ হলো। গানটির শিরোনাম ‘বাউন্ডুলে’। ৭ এপ্রিল রাতে আর্ব এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেল থেকে গানটির লিরিক ভিডিও প্রকাশ হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : জামিন পেয়ে ভক্তদের মাঝে সালমান
--------------------------------------------------------
গানটির ব্যাপারে আসিফ আকবর বলেন, এবছর মারজুক রাসেলের কথা ও সুরে আমার গাওয়া প্রথম গান ছিল ‘ফুঁ’। এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হলো ‘বাউন্ডুলে’র লিরিক ভিডিও। গানটির কথা ও সুর মারজুক রাসেলের।
তিনি আরও বলেন, মারজুকের সঙ্গে আমার করা গানগুলো শ্রোতারা সব সবই পছন্দ করেছেন। আমাদের ভিন্ন এক রসায়ন আছে। এই গানটি একটু মজা করে গাইবার চেষ্টা করেছি। গানের কথামালা সেরকমই। সঙ্গীত আয়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন।
এদিকে কদিন আগেই আসিফ আকবর ও আঁখি আলমগীরের গাওয়া ‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামের গানের মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে ভিডিওটি ১৬ লাখের বেশিবার দেখা হয়েছে।
এম/পি




