ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমণির পোস্ট

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১০:০৯ পিএম
বেনজীর আহমেদ ও জনপ্রিয় নায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

দুদকের দায়ের করা একটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। আর এই খবর শুনে আনন্দিত ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেশের বেসরকারি একটি গণমাধ্যমের প্রকাশিত ‘বেনজীর আহমেদকে কীভাবে গ্রেপ্তার’ করা হয়েছে এমন সংবাদের ফটোকার্ড শেয়ার করেন তিনি।

তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মজা’। তার এই একটি মাত্র শব্দ প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন

পরীমণির এই ক্যাপশন নিয়ে অনেকেই ধারণা করছেন, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রীর জীবনে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, ওই প্রসঙ্গের জন্যই হয়তো এদিন এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও এ ব্যাপারে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ছেড়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রে জানা যায়। তবে, সেদিন তিনি কোন দেশে গিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এরপর থেকে লোকচক্ষুর আড়ালে ছিলেন সাবেক এ আইজিপি।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

ওই সময় র‌্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল। যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয়, তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজীর আহমেদ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। অস্ট্রিয়ান হোটেল ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ, সন্তানদের থেকে দূরে থাকা এবং সম্পত্তি নিয়ে আইনি জটিলতায় কঠিন সময় পার করছেন অভিনেত্রী।
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
মা হওয়ার পর শরীরে পরিবর্তন আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
নারীর শরীর নিয়ে প্রত্যাশা কখনোই শেষ হয় না: রাধিকা মদন
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পাওয়ার আশায় নগ্নতা, চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যের মতো অস্বস্তিকর পরিস্থিতিও মেনে নিতেন হলিউড অভিনেত্রী লিনা হেডি।
কাজের আশায় অস্বস্তিকর অন্তরঙ্গ দৃশ্যেও রাজি হতেন লিনা হেডি
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়ে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে, সংসার ও সন্তানদের সামলানোর পাশাপাশি স্ত্রীকে সময় দিতেও ভোলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি
রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি
দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার
যেসব শর্তে বেনজীরকে মুক্তি দিলো দুবাইয়ের আদালত