
তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী প্রীতম হাসান। ‘লোকাল বাস’ গানের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর ‘আসো মামা হে’ গানটি তাকে আরও জনপ্রিয় করে তোলে।
প্রীতম এবার আসছেন ‘রাজকুমার’ হয়ে। প্রীতম ভক্তদের জন্য বৈশাখী উপহার মিউজিক্যাল মুভি ‘রাজকুমার’। গানটি লিখেছেন রায়হান ইসলাম শুভ্র, রাকিব হাসান রাহুল ও প্রীতম হাসান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রীতম নিজেই। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
মিউজিক্যাল মুভি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। দেশীয় ঘরানার বাইরের একটি গল্পে, একজন আন্ডারগ্রাউন্ড ফাইটারের প্রতিদিনের যাপিতজীবন, আবেগ, প্রেম-ভালোবাসা, প্রণয় ও পরিণতি নিয়ে নির্মিত এই ভিডিওতে প্রীতম হাসানের নায়িকা হিসেবে আছেন সুনেহরা বিনতে কামাল।
--------------------------------------------------------
আরও পড়ুন : বৈশাখে তৌসিফ-ফারিয়া
--------------------------------------------------------
রাজধানীর কোক স্টুডিওতে গানটির দৃশ্যধারণ করা হয়। গান প্রসঙ্গে প্রীতম হাসান বলেন-‘এর আগের ভিডিওগুলোতে দর্শক-শ্রোতারা আমাকে যে গেটাআপে দেখেছেন, এবারের ভিডিওতে সম্পূর্ণ নতুনভাবে নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি। যা দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। আর গানের ব্যাপারে বলবো, শ্রোতাদের ভালো লাগার কথা চিন্তা করেই গানের অডিও ও গায়কীতে চেষ্টা করেছি।

ধ্রুব মিউজিক স্টেশন থেকে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘রাজকুমার’। পাশাপাশি গানটি শোনা যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।
আরও পড়ুন :
পিআর/পি




