ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল বিশ্বকাপ নিয়ে আরটিভির ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০২:৩১ পিএম

ফুটবল বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিল দুই ভাগে বিভক্ত হয়ে যায় বাংলাদেশের দর্শক। প্রত্যেকেই প্রত্যেকের সমর্থিত দলকে সেরা মনে করে। এ নিয়ে শুরু হয় তর্কবিতর্ক। এই বিষয়টিকে কেন্দ্র করে বিশ্বকাপ উপলক্ষে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। আরটিভির এই বিশেষ ধারাবাহিক নাটকটি প্রতিদিন রাত ৯টায় প্রচার হচ্ছে। ধারাবাহিকটি রচনা করেছেন আহসান আলমগীর। পরিচালনা করেছেন আল হাজেন।

rtvv

নাটকের গল্পে দেখা যাবে, আজিজের সঙ্গে একই পাড়ার মেয়ে মানজিলের বিয়ের কথা চলছে। পারিবারিকভাবে মা-বাবার সঙ্গে পাত্রী দেখতে গিয়ে আজিজ জানতে পারে, মানজিল ব্রাজিলের সমর্থক। অথচ আজিজ সমর্থন করে আর্জেন্টিনাকে। দুজন দুই দলের সমর্থক হওয়ায় তাদের বিয়ের কথা আর এগোয় না। সেই থেকে শুরু হয় দুজনের দ্বন্দ্ব।

আরও পড়ুন

বিশ্বকাপের এ সময় আজিজ গঠন করে আর্জেন্টিনা টিম, অন্যদিকে মানজিল গঠন করে ব্রাজিল টিম। একইভাবে মহল্লার মুদিদোকানদার বাপ্পির পছন্দ ফ্রান্স টিম। ফ্রান্সের খেলোয়াড় এমবাপ্পের সঙ্গে নামের কিঞ্চিৎ মিল থাকায় দোকান বিক্রি করে ফ্রান্সের সবচেয়ে বড় পতাকা বানিয়ে রেকর্ড গড়ে ফ্রান্স টিম গঠন করে সে। মহল্লার অন্য যুবকেরা গঠন করে রোনালদোর দেশ পর্তুগালের নামে ফুটবল টিম। এই চার টিমের মধ্যে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট। বল নিয়ে মাঠে নামার আগেই একদল আরেক দলের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ে। মহল্লাজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

রেইনবো পেইন্ট নিবেদিত ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ গাজী, শায়লা, তানভীর মাসুদ, ফাতেমা হীরা প্রমুখ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন।
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ টিভি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে গোপন খবরটি জানান ৩৬ বছর বয়সী লরেন্স। অনুষ্ঠানে সঞ্চালক অ্যান্ডি কোহেন ভাইরাল একটি ঘটনা নিয়ে জেনিফার লরেন্সের মতামত জানতে চান। ঘটনাটি ছিল, এক নারীর স্তনের আঘাতে ‘রিয়েল হাউজওয়াইফ অব নিউ ইর্য়ক’-এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছিল। ৫৮ বছর বয়সী অ্যান্ডি কোহেন অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে জানতে চান- ‘একটি স্তনের আঘাতে কীভাবে হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যেতে পারে, বিষয়টি কী আপনার কাছে রহস্যজনক মনে হয়?’ জবাবে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা।   জেনিফারের জবাবে বিস্ময় প্রকাশ করে জানতে চান- ‘সত্যি?’ হাসতে হাসতে জেনিফার লরেন্স বলেন, ‘হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।’ এ সময় তার পাশে বসে থাকা ৩৪ বছর বয়সী অভিনেতা হাচারসন হেসে ওঠেন। ইমপ্ল্যান্ট করানোর জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নামও উল্লেখ করেন জেনিফার লরেন্স।   এরপর সঞ্চালক ব্রেস্ট ইমপ্ল্যান্টের আকার সম্পর্কে বলেন- ‘এগুলো কী বি কাপ?’ জবাবে জেনিফার লরেন্স বলেন, ‘না, পুরো সি কাপ। আগেও যে আকার ছিল, এখনো সেটাই।’ তারপর অ্যান্ডি কোহেন বলেন, ‘দেখতে সুন্দর লাগছে।’ সঞ্চালকের প্রশংসার জন্য ধন্যবাদ জানান জেনিফার লরেন্স। এখানেই শেষ নয় এরপর কোহেন বলেন, ‘আপনার সংযমের প্রশংসা করছি।’ এরপরই রসিকতার ছলে জেনিফার লরেন্স বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।’ এ কথা বলার পর ক্যামেরার দিকে তাকিয়ে মজার একটি অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।  আরটিভি/এসআর  
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা
ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তার পার্ক করে রাখা গাড়ির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় নিরাপদে রয়েছেন অভিনেত্রী।
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
এবার খড়বোঝাই ট্রাকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ
আরটিভিতে আজ যা দেখবেন