ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বড় চমক নিয়ে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১১:১৭ পিএম
ছবি: সংগৃহীত

বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের স্বনামধন্য পরিচালক রাজকুমার হিরানি নিশ্চিত করেছেন জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’–এর সিক্যুয়েল নির্মাণের কাজ চলছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ছবিতে কোনো 'চতুর্থ ইডিয়ট' থাকছে না এবং ‘ফোর ইডিয়টস’ নামটিও সম্পূর্ণ মিডিয়ার তৈরি গুজব।

সম্প্রতি অভিনেতা আমির খান সিক্যুয়েল নিয়ে ইঙ্গিত দেওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। পাশাপাশি গুঞ্জন ওঠে, এতে নতুন কোনো চরিত্র যুক্ত হতে পারে এবং সেই ভূমিকায় ভিকি কৌশলের নামও আলোচনায় আসে। কিন্তু এসব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন রাজকুমার হিরানি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমির খুব শুরুর দিকের একটি খসড়া পড়েছিলেন। গল্পের মূল ধারণা ঠিক করা হয়েছে, তবে এখনও চিত্রনাট্য লেখার কাজ চলছে। আমরা সবাই এটি নিয়ে খুবই উচ্ছ্বসিত।

আরও পড়ুন

‘ফোর ইডিয়টস’ নামের বিষয়ে তিনি হাস্যরসের সঙ্গে বলেন, আমিও শুনেছি ছবির নাম নাকি ‘ফোর ইডিয়টস’। কিন্তু এই নাম আমি দেইনি, এটি মিডিয়ার তৈরি। আসলে কোনো চতুর্থ ইডিয়ট নেই। এটি ‘থ্রি ইডিয়টস’-ই থাকবে, শুধু গল্পটি আগের ঘটনার প্রায় ২০ বছর পরের সময়কে কেন্দ্র করে এগোবে।

এর আগে আমির খানও ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন গল্পে আবারও দেখা যাবে র‍্যাঞ্চো, ফারহান ও রাজুকে। তবে এবার তাদের জীবনের দুই দশক পরের অধ্যায় তুলে ধরা হবে। তবে নির্মাতারা তাড়াহুড়ো করতে চান না; গল্পটি যথেষ্ট শক্তিশালী হলেই কেবল ছবিটিকে বড় পর্দায় আনা হবে।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’–এ অভিনয় করেছিলেন আমির খান, আর. মাধবন, শারমান জোশি, কারিনা কাপুর খান, বোমান ইরানি, মোনা সিং ও আলি ফজলসহ আরও অনেকে। ছবিটি এখনও বলিউডের অন্যতম সফল ও দর্শকপ্রিয় চলচ্চিত্র হিসেবে বিশেষ স্থান ধরে রেখেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’ মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি রুপির বেশি আয় করেছে। তবে দুর্দান্ত সূচনা সত্ত্বেও ভারতের বাজারে অভিনেতার আগের ছবি ‘কুলি’র উদ্বোধনী দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি সিনেমাটি।
প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
আরও পড়ুন
জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য