ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম
ছবি: সংগৃহীত

প্রতি বছর ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয় বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’এর একটি দৃশ্য। সিনেমার ক্যাম্পাসের কংক্রিটের দেয়ালে লেখা ‘৫ সেপ্টেম্বর’ তারিখটি নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নেই। তবে এই তারিখের পেছনে রয়েছে চতুর রামালিঙ্গমের বিখ্যাত চ্যালেঞ্জের পাশাপাশি ভারতের শিক্ষক দিবসের ইতিহাসও।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় অমি বৈদ্য অভিনীত চতুর রামালিঙ্গম, যাকে ‘সাইলেন্সার’ নামে ডাকা হয়, ছিল মুখস্থবিদ্যা ও অন্ধ প্রতিযোগিতার প্রতীক। শিক্ষক দিবসের অনুষ্ঠানে ডিন ভাইরাসকে খুশি করতে সে হিন্দিতে একটি দীর্ঘ ভাষণ মুখস্থ করে উপস্থাপন করতে যায়। কিন্তু র‍্যাঞ্চোর কৌশলে ভাষণের কয়েকটি শব্দ বদলে যাওয়ায় পুরো মিলনায়তনের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে চতুর।

এই ঘটনার পরই র‍্যাঞ্চো ও তার বন্ধুদের ১০ বছর পর একই দিনে, অর্থাৎ ৫ সেপ্টেম্বর, আবার ক্যাম্পাসে দেখা করার চ্যালেঞ্জ দেয় চতুর। সেই প্রতিশ্রুতির স্মৃতি ধরে রাখতেই বিশ্ববিদ্যালয়ের দেয়ালে তারিখটি লিখে রাখে সে। এরপর থেকেই সিনেমার দর্শকদের কাছে ৫ সেপ্টেম্বর একটি প্রতীকী মুহূর্তে পরিণত হয়েছে।

সিনেমায় এই তারিখটি বেছে নেওয়ার কারণও তাৎপর্যপূর্ণ। ভারতে প্রতি বছর ৫ সেপ্টেম্বর স্বাধীন ভারতের প্রথম উপররাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালিত হয়।

১৯৬২ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর শিক্ষার্থীরা তাঁর জন্মদিন উদযাপন করতে চাইলে তিনি ব্যক্তিগত জন্মদিনের বদলে দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালনের আহ্বান জানান। সেই ঐতিহ্য আজও ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুসরণ করা হয়।

সিনেমা বিশ্লেষকদের মতে, ‘থ্রি ইডিয়টস’-এর এই দৃশ্য কেবল হাস্যরস তৈরির জন্য নয়; বরং মুখস্থনির্ভর শিক্ষা, নম্বরকেন্দ্রিক প্রতিযোগিতা এবং সৃজনশীলতার সংকটকে তুলে ধরার একটি শক্তিশালী প্রতীক।

মুক্তির প্রায় ১৭ বছর পরও ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দেয়ালের ছবি ও ‘সাইলেন্সার’-এর দৃশ্য নতুন করে আলোচনায় আসে। এ কারণেই একটি সাধারণ তারিখ সিনেমার গণ্ডি পেরিয়ে শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনার অন্যতম প্রতীকে পরিণত হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকে কেন্দ্র করে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। 
আদালতে যাওয়ার আগে পরীমনির ‘রহস্যময়’ বার্তা
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী বেবি ডল খ্যাত কনিকা কাপুর ও তার স্বামী গৌতম হাথিরামানির চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে যাচ্ছে।
সংসার ভাঙছে ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের, জানালেন নিজেই
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
পর্দায় জনপ্রিয় মুখ, অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। তবে শৈশবের এক ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে বেড়ায় ভারতীয় অভিনেত্রী সোনারিকা ভাদোরিয়াকে। মাত্র ১০-১১ বছর বয়সে একটি রেস্টুরেন্টে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’-এ পার্বতীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান সোনারিকা। এবার অভিনয়জীবনের বাইরে তার শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আলোচনায় এসেছেন তিনি। অভিনেত্রী জানান, ছোটবেলায় এক পাতানো দাদাকে রাখি পরাতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেতে একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোনারিকার অভিযোগ, রেস্টুরেন্টের এক ম্যানেজার তাকে একটি দরজা থেকে অন্য দরজায় নিয়ে যাওয়ার সময় মাঝের অন্ধকার জায়গায় তার শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ওই ব্যক্তি তার বুকে হাত দিয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় হতবাক হয়ে যান ছোট্ট সোনারিকা। তখন কী ঘটেছিল, তা বোঝার মতো বয়সও হয়নি তার। অভিনেত্রীর ভাষ্য, ঘটনার পর তিনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন। প্রতিবাদ করা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে পরিবারের কাউকেও বিষয়টি জানাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওই ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন সোনারিকা। একসময় কৈশোরে মায়ের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। মেয়ের মুখে এমন অভিজ্ঞতার কথা শুনে ভেঙে পড়েন তার মা। এত দিন কেন বিষয়টি গোপন রেখেছিলেন, তা জানতে চান তিনি। জবাবে সোনারিকা জানান, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তার সঙ্গে কী করা হয়েছিল। তবে বাবাকে এখনো বিষয়টি জানাননি অভিনেত্রী। তার আশঙ্কা, বাবা এই ঘটনা জানতে পারলে অভিযুক্ত ব্যক্তির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হবেন। এমনকি ওই ব্যক্তি জীবিত না থাকলেও তাকে খুঁজে বের করার চেষ্টা করতে পারেন বলে মনে করেন সোনারিকা। উল্লেখ্য, ‘দেবো কে দেব মহাদেব’ ছাড়াও ‘তুম দেনা সাথ মেরা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘দাস্তান-এ-মোহব্বত: সলিম অনারকলী’ ও ‘ইশক মে মরজাবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোনারিকা ভাদোরিয়া। আরটিভি/এসকে
১০ বছর বয়সে যৌন হয়রানির শিকার অভিনেত্রী, শোনালেন ভয়াবহ অভিজ্ঞতা
ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা
মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার পরিবার। গত ২৭ অক্টোবর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঘুমের মধ্যে খিঁচুনি, না ফেরার দেশে অভিনেতা
আরও পড়ুন
বড় চমক নিয়ে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল
ফুটপাতে বসে আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল
রংপুরে ‘লাঙলের জানাজার’ ছবি ভাইরাল
কোহলির সঙ্গে পর্ন তারকা কেন্দ্রা লুস্টের ছবি ভাইরাল, ঘটনা কী