
সারাদেশের ৭৯টি সিনেমা হলে আজ শুক্রবার মুক্তি পেয়েছে ‘বিজলী’। বিগ বাজেটের এই সিনেমায় জুটি হয়েছেন ববি ও কলকাতার মডেল-অভিনেতা রণবীর। পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী।
বিজলী’র মাধ্যমে প্রথমবারের মতো দেশে সুপারহিরোইন চলচ্চিত্র নির্মিত হলো। ববি-রণবীর ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায়, দিলারা জামান, আহমেদ রুবেল, শিমুল খানসহ অনেকে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ‘তরুণদের নিয়ে ১০টি নাটক মঞ্চে আনবে নাগরিক’
--------------------------------------------------------
ববি বলেন, ‘দর্শকদের একটি ভালো চলচ্চিত্র উপহার দেয়ার জন্য আমাদের এই ছবিটি একটি প্রয়াস। আমরা টিমের সবাই মিলে চেষ্টা করেছি ভালো ছবি উপহার দিতে। ‘বিজলী’ দর্শকের ভালো লাগলে আমাদের সব শ্রম সার্থক বলে মনে করব।’
ছবির অন্যতম অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমার ক্যারিয়ারে ৩৫০টির বেশি সিনেমা রয়েছে। প্রতিটি সিনেমায় আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি। এই ছবি বাদে। আমি ছবি পছন্দের ব্যাপারে খুবই সচেতন। ‘বিজলী’তে অভিনয়ের জন্য আমাকে বলা হয়। পরিচালক ইফতেখার চৌধুরী ও নায়িকা ববি দুজনের সঙ্গে আমার প্রথম কাজ। আমার বিশ্বাস দর্শকরা ছবিটি পছন্দ করবেন।’
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, মধুমিতা, বিজিবি, মুক্তি, বর্ষা, পূরবী, সেনা, গীত সিনেমা হলে প্রদর্শন হচ্ছে ‘বিজলী’। নায়িকা ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস থেকে ছবিটি নির্মিত হয়েছে।
আরও পড়ুন :
এম/পিআর




