ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৯:২৯ এএম
নতুন সিনেমা ঈথা\'য় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর । ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর নতুন ছবি নিয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আর এই ছবির জন্য তিনি নিচ্ছেন আগের চেয়ে প্রায় তিন গুণ বেশি পারিশ্রমিক। এমন তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তামাশা শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের জীবন নিয়ে নির্মিত ‘ঈথা’ ছবিতে অভিনয়ের জন্য শ্রদ্ধা কাপুর পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ১৫ কোটি রুপি।

প্রযোজক দিনেশ বিজনের সঙ্গে এটি শ্রদ্ধার তৃতীয় কাজ। এর আগে স্ত্রী ও স্ত্রী টু ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তারা। প্রযোজকের বিশ্বাস, ভিতাবাইয়ের জীবনীভিত্তিক এই ছবি শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। তাই এই পারিশ্রমিকও যৌক্তিক বলে মনে করছেন তিনি।

আরও পড়ুন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্ত্রী টু ছবিতে শ্রদ্ধা কাপুরের পারিশ্রমিক ছিল ৫ কোটি রুপি। একই ছবিতে অভিনেতা রাজকুমার রাও পেয়েছিলেন ৬ কোটি রুপি। এছাড়া তু ঝুঠি ম্যায় মক্কার ছবিতে শ্রদ্ধা নিয়েছিলেন ৭ কোটি রুপি।

এদিকে মুক্তির আগেই ঈথা ছবির নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মহারাষ্ট্রের একটি রাজনৈতিক দলের চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ দাবি করেছে, ছবির নাম ঈথা না রেখে ভিতা বা ভিতাবাই রাখা উচিত ছিল। তাদের মতে, বর্তমান নামটি কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকরের মর্যাদা যথাযথভাবে তুলে ধরে না।

IMDB_

এই দাবির সঙ্গে একমত হয়েছেন ভিতাবাইয়ের পরিবারের সদস্যরাও। তারা ছবিতে বাস্তব নাম ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

তবে ছবির অভিনেতা অনন্ত ভি জোশি জানিয়েছেন, আইনি জটিলতা এড়াতেই শুরুতে ভিন্ন নাম রাখা হয়েছিল। তবে পরিবারের সম্মতি থাকলে বাস্তব নাম ব্যবহার করলে ছবির গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

ঈথা ছবিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি রণদীপ হুদা ও মোহাম্মদ জিশান আইয়ুবও অভিনয় করেছেন। আগামী ২৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট।
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন