ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আমেরিকায় নিজের স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম
বলিউড বাদশা শাহরুখ খান । ছবি: সংগৃহীত

সিনেমার পাশাপাশি ক্রিকেটেও নিজের অবস্থান আরও শক্ত করলেন বলিউড বাদশা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রে নিজের দলের জন্য নতুন ক্রিকেট স্টেডিয়াম চালু করেছেন তিনি। এই স্টেডিয়ামকে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

স্টেডিয়ামটির নাম নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড। এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত। শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হোম গ্রাউন্ড হিসেবে এটি ব্যবহার করা হবে।

Web-Image2
ক্যালিফোর্নিয়ায় নিজের ক্রিকেট স্টেডিয়ামের উন্মোচন করল শাহরুখ খান

গতকাল (১ জুলাই) এক ভিডিও বার্তায় নতুন স্টেডিয়ামের উদ্বোধনের খবর জানান শাহরুখ খান। তিনি বলেন, “এর শুরুটা হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু খেলার মাঠ নয়, পরিবার ও বিনোদনেরও একটি জায়গা।”

Web-Image
বলিউড বাদশা শাহরুখ খান

ভারতের প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, নারীদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও নাইট রাইডার্স গ্রুপের দল রয়েছে।

জানা গেছে, নতুন স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিক ফেয়ারপ্লেক্স। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে স্টেডিয়ামটি পরিচালনা করবে নাইট রাইডার্স গ্রুপ। এই গ্রুপে শাহরুখ খানের পাশাপাশি অংশীদার হিসেবে আছেন অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।

এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা কিং–এর কাজ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমা আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরও পড়ুন
চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের