ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১১:২০ এএম
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী দুই বছরের জন্য নিজেদের যোগ্য নেতা বেছে নিতে আজ ব্যালট পেপারে রায় দেবেন রূপালি পর্দার শিল্পীরা।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তবে এর মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে।

আরও পড়ুন

এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্বে আছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্যদিকে, তাদের টেক্কা দিতে আরমান ও রুমানা ইসলাম মুক্তি গড়েছেন আরেকটি শক্তিশালী প্যানেল।

ভোটের লড়াইয়ে নামা দুটি প্যানেলই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। গত বুধবার আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে দুই পক্ষের নেতারাই জয়ের ব্যাপারে বিপুল আত্মবিশ্বাস দেখিয়েছেন এবং নির্বাচিত হলে সাধারণ শিল্পীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার জোর আশ্বাস দিয়েছেন।

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনীর পাশাপাশি এফডিসি প্রাঙ্গণে তৎপর রয়েছেন র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তার সঙ্গে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।

অন্যদিকে, নির্বাচন পরবর্তী যেকোনো জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আজ ২ অক্টোবর বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় শিল্পী মাহফুজ আনাম জেমসের জন্মদিন।
নিজের জন্মদিনে এআই নিয়ে তরুণ মিউজিশিয়ানদের যে বার্তা দিলেন জেমস
আরটিভিতে আজ যা দেখবেন
আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ; ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মার্কিন র‍্যাপার রিক রস
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার রিক রসকে গার্লফ্রেন্ডকে মারধর ও শ্বাসরোধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 
গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার মার্কিন র‍্যাপার রিক রস
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে দুষ্টু কোকিল খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর মনে।
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
আরও পড়ুন
শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি
শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী
শিল্পী সমিতির ভোটগ্রহণ শেষ, ভোটার উপস্থিতি ও ফলাফল নিয়ে যা জানা গেল
শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার, তারকারা কে কোন পদে লড়ছেন