ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শপথ নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগ্রহীত

নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিদায়ী কমিটির সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথ পাঠ করান। পরে শিবা সানু নব নির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কমিটির বাকি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় সমিতির নতুন সব দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত থাকলেও ছিলেন না ইলিয়াস কোবরা। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন তিনি। ঢাকার বাইরে থাকায় শপথে অংশ নিতে পারেননি।

প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শপথের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মূল অনুষ্ঠানের সূচনা করেন অভিনেতা ও নির্মাতা কাজী হায়াত। তিনি এবারের নির্বাচনে আপিল কমিটির সদস্য ছিলেন। নন্দিত এই শিল্পী তার বক্তব্যে বলেন, আমি শিল্পী সমিতির এই নির্বাচনে আপিল কমিটির সদস্য ছিলাম। আমার চোখে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন আপিল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত নতুন কমিটিকে শপথ গ্রহণের অনুমতি দিলাম।

অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক ও নেতা খোরশেদ আলম খসরু নতুন কমিটির কাছে চলচ্চিত্রের স্বার্থে নীতিমালা অনুসরণের দাবি তোলেন। বিদায়ী সভাপতি মিশা সওদাগর নতুন কমিটিকে নিয়মিত সভায় উপস্থিত থাকার তাগিদ দেন। তিনি আশা প্রকাশ করেন, সানু ও জয়ের নেতৃত্বে আগামী দিনে চমৎকার এবং গতিশীল একটি নেতৃত্ব পাবে সংগঠনটি।

উল্লেখ্য, ৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শিবা সানু ও জয় চৌধুরী। এছাড়া সহ-সভাপতি হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান কমল।

কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী
শিল্পী সমিতির ভোটগ্রহণ শেষ, ভোটার উপস্থিতি ও ফলাফল নিয়ে যা জানা গেল
এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার, তারকারা কে কোন পদে লড়ছেন