ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

তৃতীয় বিয়ে করলেন আমির খান, পাত্রীর পরিচয়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি এখন ভাইরাল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন।

রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের পালি হিল-এ আমিরের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে গৌরী স্প্র্যাটকে আইভরি রঙের লেসের সালোয়ার-কামিজে দেখা যায়। গলায় ছিল গয়না এবং চুলে ফিশটেইল বেণি। অন্যদিকে আমির খান পরেছিলেন ক্রিম রঙের কুর্তা, যার সঙ্গে ছিল একটি ব্রোচ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি এখন ভাইরাল।

বিয়ের আগে ডেকান ক্রনিকলকে দেয়া এক সাক্ষাৎকারে আমির জানান, জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে তারা নিবন্ধিত ও ঘরোয়া বিয়েই বেছে নিয়েছেন। তিনি বলেন, এটি হবে খুবই সাধারণ একটি নিবন্ধিত বিয়ে। শুধু দুই পরিবারের সদস্য ও খুব ঘনিষ্ঠ বন্ধুরাই থাকবেন। আমরা বিষয়টি একেবারেই সাদামাটাভাবে রাখতে চেয়েছি।

গৌরী স্প্র্যাট বর্তমানে আমির খান প্রোডাকশনসের সঙ্গে যুক্ত আছেন। এর আগে তিনি বেঙ্গালুরুভিত্তিক একটি সেলুন চেইনে কাজ করতেন। আগের সংসারে তার সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান।

তখন তিনি জানান, প্রায় ২৫ বছর আগে তাদের প্রথম পরিচয় হয়েছিল। পরে তার চাচাতো বোন নুজহাত খানের মাধ্যমে আবার যোগাযোগ হয় এবং সেখান থেকেই সম্পর্কের নতুন শুরু। সে সময় আমির বলেছিলেন, রীনার সঙ্গে আমি ১৬ বছর ছিলাম, এরপর কিরণের সঙ্গেও ১৬ বছর কাটিয়েছি। সেই সম্পর্কগুলো থেকে অনেক কিছু শিখেছি। গৌরীর সঙ্গে আমি এখন স্থিরতা অনুভব করি।

এ ছাড়া গত বছর রাজ শামানির পডকাস্টে আমির বলেন, গৌরী আর আমার দেখা হয়েছিল একেবারেই ঘটনাচক্রে। আমরা বন্ধু হই, তারপর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তিনি আরও স্বীকার করেন, দুটি বিবাহবিচ্ছেদের পর জীবনে আবার ভালোবাসা আসবে এমনটা তিনি ভাবেননি।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী রীনা দত্ত। তাদের দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। পরে তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। তাদের এক ছেলে আজাদ রাও খান। বিচ্ছেদের পরও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। অভিনেতার বিয়েতে রীনা দত্ত ও কিরণ রাও উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী
সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়
স্বামীর পরকীয়া জেনেও ১২ বছর সংসার, বিচ্ছেদ চাননি অভিনেত্রী