ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

শাহরুখপুত্র আরিয়ান খানের মানবিকতায় মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম
শাহরুখপুত্র আরিয়ান খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খানের মানবিকতার গল্প নতুন কিছু নয়। এবার বাবার পথেই হাঁটলেন তার বড় ছেলে আরিয়ান খান। ভিড়ের মধ্যে পড়ে যাওয়া এক ভক্তকে সাহায্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ে অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুরালের জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন আরিয়ান খান। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরেন পাপারাজ্জি ও ভক্তরা। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ের চাপে একজন ভক্ত ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান।

এ সময় বেশিরভাগ তারকার মতো ঘটনাটি এড়িয়ে না গিয়ে সঙ্গে সঙ্গে থেমে যান আরিয়ান। তিনি নিজ হাতে ওই ব্যক্তিকে টেনে তুলে নিরাপদে দাঁড়াতে সাহায্য করেন। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা আরিয়ানের শান্ত, সংযত ও মানবিক আচরণের প্রশংসা করছেন।

পার্টিতে আরিয়ানকে দেখা যায় নীল টি-শার্ট, ডেনিম জিন্স ও কালো জ্যাকেটে ক্যাজুয়াল লুকে। বরাবরের মতোই তিনি লাইমলাইট থেকে দূরে থাকলেও, তার এই ছোট্ট মানবিক উদ্যোগই এবার তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

উল্লেখ্য, রাঘব জুরাল আরিয়ানের পরিচালনায় নির্মিতব্য সিরিজ 'দ্য বাস্টার্ডস অব বলিউড'-এ অভিনয় করছেন। ফলে এই জন্মদিনের আয়োজনটি ছিল তাদের জন্যও বিশেষ এক পুনর্মিলনের উপলক্ষ।

আরও পড়ুন

বাবা শাহরুখ খানের সঙ্গে প্রায়ই তুলনা করা হয় আরিয়ান খানকে। যদিও 'নেপোকিড' তকমা নিয়েও নানা আলোচনা রয়েছে, তবু অভিনয়ের বদলে নির্মাতা হিসেবে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার চেষ্টা করছেন তিনি। ভক্তদের মতে, সাম্প্রতিক এই মানবিক আচরণ প্রমাণ করেছে শুধু পেশাগত পথেই নয়, ব্যক্তিত্ব ও ব্যবহারের দিক থেকেও বাবার ইতিবাচক গুণাবলির ছাপ বহন করছেন আরিয়ান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ানের ভিডিও ভাইরাল
বড় চমক দেখালেন শাহরুখ পুত্র আরিয়ান