ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

স্ত্রী গৌরীকে ভালোবাসায় ভরা বিশেষ উপহার দিয়ে আলোচনায় শাহরুখ খান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান  । ছবি: সংগৃহীত

দাম্পত্য জীবনের শুরুর স্মৃতিকে আবারও নিজের করে নিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের পর যে বাড়িতে প্রথম সংসার শুরু করেছিলেন, দক্ষিণ দিল্লির সেই বাড়ির পুরো মালিকানা এখন তার হাতে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলা প্রায় ৩৭ কোটি রুপিতে কিনে নিয়েছেন শাহরুখ। এর আগে ভবনের বেজমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন তিনি। নতুন এই চুক্তির মাধ্যমে পুরো ভবনের একমাত্র মালিক হয়েছেন বলিউডের এই তারকা।

প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত বাড়িটি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত এলাকায় অবস্থিত। জানা গেছে, জমিটির আনুমানিক মূল্য প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি।

আরও পড়ুন

তবে এই বাড়ির মূল্য শুধু টাকার অঙ্কে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শাহরুখ ও গৌরীর জীবনের অনেক স্মৃতি। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই তাদের দাম্পত্য জীবনের শুরু। তখন শাহরুখ বলিউডে প্রতিষ্ঠিত ছিলেন না। পরে মুম্বাইয়ে গিয়ে অভিনয়জীবন শুরু করেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা।

গৌরী খানও বিভিন্ন সময় জানিয়েছেন, এই বাড়ি তার কাছে খুবই আবেগের। পরিবারের অসংখ্য স্মৃতি ধরে রাখতে তিনি বাড়িটি বিশেষভাবে সাজিয়েছেন। বাড়ির একটি দেয়ালে রয়েছে পরিবারের স্মৃতিচিহ্নে ভরা একটি বিশেষ অংশ, যেখানে সন্তানদের শৈশবের স্মারক, শাহরুখের আঁকা ছবি, পুরোনো পোস্টকার্ড ও পরিবারের প্রিয় উপহার সংরক্ষণ করা হয়েছে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মা হারালেন রানি মুখার্জি
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রানি মুখার্জির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
মা হারালেন রানি মুখার্জি
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
কবি ও একসময়ের দর্শকপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এর দশম তলার ১০৩ নম্বর কেবিনে রয়েছেন এই অভিনেতা।  জানা গেছে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের শারীরিক অবস্থা নিয়ে রিফাত চৌধুরী জানান, এখন তিনি বেড রেস্টে রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকেরা সব রিপোর্ট ও তার ফাইল পর্যালোচনা করে এরপর মূল চিকিৎসা শুরু করবেন।  হাসপাতালে রিফাতের পাশে শুরু থেকেই রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, অভিনেতার বেশিরভাগ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী বুধবার  (২৩ সেপ্টেম্বর) আরও দুটি পরীক্ষা করানোর কথা রয়েছে। এসব পরীক্ষা শেষ হওয়ার পর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে। মূলত পা ও কোমরের সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেড না পেয়ে তাকে দুই দিন ফ্লোরে থাকতে হয়েছিল। পরে বেডের ব্যবস্থা হলেও তার চিকিৎসা ব্যয় নিয়ে নতুন করে সংকট তৈরি হয়।  অভিনেতার অসুস্ততার বিষয়টি জানার পর শোবিজ অঙ্গনে অনেকেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘ ও শোবিজের কয়েকজন তারকা তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।  অমিতাভ অরণ্য জানিয়েছেন, রিফাতের নিজের কোনো ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট নেই। তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। সহযোগিতার অর্থ তার মাধ্যমে রিফাতের কাছে পৌঁছে দেয়ার কথা জানানো হয়েছে। আরটিভি/এসআর
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এর আগেই প্রযুক্তির অভিনব ব্যবহারের মাধ্যমে বিশ্বমঞ্চে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।
মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’
প্রযোজক সেলিম ও তার ছেলের লাশ উত্তোলনের নির্দেশ
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।
প্রযোজক সেলিম ও তার ছেলের লাশ উত্তোলনের নির্দেশ
আরটিভিতে আজ (২২ সেপ্টেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (২২ সেপ্টেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
শাহরুখকে নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন আজমির শরিফের ফকির
মধ্যরাতে শাহরুখের ‘মান্নাত’এ সাপের হানা
শাহরুখের সিনেমার অনুপ্রেরণায় ‘মিশন ডিডিএলজে’
সবাইকে টপকে শীর্ষে শাহরুখ, পিছিয়ে গেলেন বিরাট কোহলি