ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

অযোধ্যার পর এবার ১৬ কোটি টাকার জমি কিনলেন রণবীর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১১:৩৫ এএম
বলিউড অভিনেতা রণবীর কাপুর । ছবি: সংগৃহীত

অযোধ্যায় জমি কেনার কয়েক মাসের মধ্যেই আবারও বড় বিনিয়োগ করলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এবার মহারাষ্ট্রের পুণের মুলশি তালুকার পিম্পরি গ্রামে প্রায় ২৫ দশমিক ৭ একর জমি কিনেছেন তিনি। এই জমি কিনতে তার খরচ হয়েছে ১৬ কোটি ৪২ লাখ টাকা।

এমনটাই বলছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

সম্পত্তি সংক্রান্ত নথি অনুযায়ী, গত ৩০ এপ্রিল জমিটির নিবন্ধন সম্পন্ন হয়। জানা গেছে, মোট চারটি আলাদা প্লট নিয়ে এই জমি কেনা হয়েছে।

এর মধ্যে প্রথম প্লটের আয়তন ২১ হাজার ৪০০ বর্গমিটার, যার দাম ৩ কোটি ৩১ লাখ টাকা। দ্বিতীয় প্লটের আয়তন ২৯ হাজার ৯০০ বর্গমিটার, এর মূল্য ৪ কোটি ৬২ লাখ টাকা। তৃতীয় প্লটটি ৪৩ হাজার ৮০০ বর্গমিটার, যার দাম ৭ কোটি ৭ লাখ টাকা। আর চতুর্থ প্লটের আয়তন ৮ হাজার ৯০০ বর্গমিটার, এর মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।

আরও পড়ুন

নথিতে আরও জানা যায়, এই জমি কেনার জন্য রণবীর কপূর ৮২ লাখ ১৩ হাজার টাকা নিবন্ধন শুল্ক পরিশোধ করেছেন।

এর আগে চলতি বছরের মে মাসে অযোধ্যার দ্য সরযূ প্রকল্পে প্রায় ২ হাজার ১৩৪ বর্গফুটের একটি জমি কিনেছিলেন অভিনেতা। সেই জমির মূল্য ছিল ৩ কোটি ৩১ লাখ টাকা। প্রকল্পটিতে ক্লাবঘরসহ ৩৫টির বেশি আধুনিক সুবিধা রয়েছে।

অন্যদিকে, অভিনয় জীবনেও ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর। সর্বশেষ ২০২৩ সালে মুক্তি পাওয়া অ্যানিম্যাল ছবিতে তাকে দেখা যায়। বর্তমানে তিনি নীতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিনির্ভর রামায়ণ: প্রথম পর্ব ছবির শুটিং করছেন। এতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর, আর সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী।

এছাড়া ছবিটিতে আরও অভিনয় করছেন যশ, সানি দেওল, লারা দত্ত ও রবি দুবে। ছবিটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। পাশাপাশি সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও দেখা যাবে রণবীর কপূরকে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
অস্ট্রেলীয় হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
বর্তমানের বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে ও সন্তান নেওয়ার বিষয় খোলামেলা আলোচনা করেছে অনন্যা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।  পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম যে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেকথা স্পষ্ট জানান চাঙ্কিকন্যা। বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম রোমান্টিক মানুষ।  তার কথায়, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী। ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ ও জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। অনন্যা নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনন্যার এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রধান বিষয়। আরটিভি/এসআর
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
রোববার, ১৫ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
ঢাকাই চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ (১৪ নভেম্বর)।
রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
আরও পড়ুন
এবার টার্গেট রণবীর কাপুর, যা জানা গেল
‘রামায়ণ’ মুক্তির আগেই যে ঘোষণা দিলেন প্রযোজক