ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেত্রী নেহার খোলামেলা লুকে নেটদুনিয়ায় ঝড়

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম
অভিনেত্রী ও মডেল নিদ্রা দে নেহা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও মডেল নিদ্রা দে নেহা নতুন এক ফটোশুটের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। সোনালি রোদের আলো আর সাদা চাদরে মোড়ানো নান্দনিক আয়োজনে তোলা ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

image

নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, বেডরুমের জানালা দিয়ে আসা প্রাকৃতিক আলোয় বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন নেহা। ছবিগুলোতে তার স্বতঃস্ফূর্ত হাসি, অভিব্যক্তি এবং আলো-ছায়ার ব্যবহার পুরো ফটোশুটে শৈল্পিক আবহ তৈরি করেছে। একটি ছবিতে তার পিঠে আঁকা লম্বা নান্দনিক ট্যাটুও স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ছবিগুলোর ক্যাপশনে নেহা লিখেছেন, যেখানে আলো থমকে দাঁড়ায়, আমি ভাষা হয়ে উঠি।

images?q=tbn:ANd9GcRclD_KfP4Odd8wNhgka-E

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রতিক্রিয়ার বন্যা বয়ে যায়। অনেকেই তার সাহসী উপস্থাপনা, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং ফটোশুটের নান্দনিকতা নিয়ে প্রশংসা করেছেন। আবার কেউ কেউ তার নতুন লুককে ভিন্নধর্মী ও আকর্ষণীয় বলেও মন্তব্য করেছেন।

images?q=tbn:ANd9GcSC

উল্লেখ্য, ২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় সেরা ১০-এ জায়গা করে নেওয়া নিদ্রা দে নেহা মডেলিংয়ের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ‘শরতের জবা’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সমালোচনার ঝড়
বলিউড বাদশাহ  শাহরুখ খানকে প্রকাশ্য অনুষ্ঠানে চুপ থাকার ইশারা করতে দেখা গেছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে। মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স-২০২৬’ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। ভিডিওতে অনন্তকে আঙুল ঠোঁটের কাছে নিয়ে শাহরুখের উদ্দেশে ইশারা করতে দেখা যায়।
সবার সামনে মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন অনন্ত আম্বানি, সমালোচনার ঝড়
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
দীর্ঘদিন ধরেই হাতের একটি মালা নিয়ে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সংবাদ সম্মেলন, সাক্ষাৎকার কিংবা বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তার হাতে দেখা যায় মালাটি।
হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন।
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
আরও পড়ুন
মুক্তি পেলেন নেহা বোরা, অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
দিল্লিতে এবার আটক তরুণদের মুখপাত্র নেহা বোরা