ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

এবার শেহনাজ গিল ও রাঘব জুয়ালের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
রাঘব জুয়াল ও শেহনাজ গিল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল ও অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালকে ঘিরে ফের শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। সম্প্রতি একটি জন্মদিনের পার্টি থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজকে নিরাপদে এগিয়ে নিতে দেখা যায়। এ সময় শেহনাজকে রাঘবের কাঁধে ভর দিয়ে হাঁটতে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে সম্পর্ক নিয়ে চলা জল্পনা-কল্পনার বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি শেহনাজ। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যক্তিগত প্রশ্ন করবেন না, প্লিজ।

এরপরই তিনি আলোচনার কেন্দ্রবিন্দু ঘুরিয়ে দেন রাঘব জুয়ালের আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’র দিকে। ছবিটির প্রচার করে শেহনাজ বলেন, আমার বন্ধুর সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’ আসছে। আপনারা সবাই দয়া করে ছবিটি সমর্থন করবেন।

রাঘবকে নিজের ‘খুব ভালো বন্ধু’ উল্লেখ করে তিনি বলেন, ও আমার খুব ভালো বন্ধু। ওর ছবি সফল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। নায়ক হিসেবে প্রথমবার বড় পর্দায় আসছে। তাই দর্শকদের ওকে সমর্থন করা জরুরি। ও ইন্ডাস্ট্রির পরিবারের কেউ নয়, নিজের পরিশ্রমে এখানে পৌঁছেছে। তাই সবাই সিনেমাটি দেখতে যাবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শেহনাজ গিল ও রাঘব জুয়াল। ছবিটির প্রচারণার সময় সালমান খান দুজনকে নিয়ে মজার ছলে মন্তব্য করেছিলেন। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরালো হয়।

তবে পরে রাঘব জুয়াল সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে জানান, সালমান খান কেবল মজা করেছিলেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেহনাজ আর আমি শুধু একসঙ্গে একটি ছবিতে কাজ করেছি, এর বেশি কিছু নয়। সহ-অভিনেতাদের নিয়ে এমন প্রশ্ন আসাটা স্বাভাবিক। কিন্তু আমরা সম্পর্কে নেই। আমি সিঙ্গেল।

আরও পড়ুন

সব মিলিয়ে, ভাইরাল ভিডিও ঘিরে আবারও আলোচনায় এসেছে শেহনাজ-রাঘব জুটি। তবে এখন পর্যন্ত দুজনের কেউই প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। বরং শেহনাজ রাঘবকে নিজের ‘খুব ভালো বন্ধু’ বলেই উল্লেখ করেছেন এবং তার নতুন সিনেমার জন্য দর্শকদের সমর্থন চেয়েছেন।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন শুটিংয়ের সময় পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছেন। এ কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে তাকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে নয়, চেয়ারে বসে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায়।
পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে দুষ্টু কোকিল খ্যাত ভারতের টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর মনে।
ভয়ে রাতে ঘুমাতে পারেন না ‘দুষ্টু কোকিল’
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
আরও পড়ুন
ভক্তের বুকে শেহনাজ গিলের ট্যাটু, অবাক অভিনেত্রী