ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তের বুকে শেহনাজ গিলের ট্যাটু, অবাক অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
অভিনেত্রী শেহনাজ গিল। ছবি: সংগৃহীত

প্রিয় তারকার প্রতি ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশে নানা ধরনের ঘটনা সামনে আসে। এবার তেমনই এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের এক অনুরাগী। প্রিয় অভিনেত্রীর মুখের ছবি নিজের বুকে ট্যাটু করিয়েছেন ওই ভক্ত।

শুধু ট্যাটু করিয়েই থেমে থাকেননি তিনি। সেটি দেখাতে সরাসরি শেহনাজের সামনে হাজির হন ওই অনুরাগী। বিষয়টি দেখে রীতিমতো অবাক হয়ে যান অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই ভক্তের সঙ্গে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন শেহনাজ। কথোপকথনের একপর্যায়ে অভিনেত্রীর চোখে পড়ে তার বুকের ট্যাটু।

কৌতূহলী হয়ে শেহনাজ জানতে চান, তুমি এই ট্যাটুটা কেন করালে?

জবাবে ভক্ত বলেন, আমি আপনার ভক্ত।

এরপর শেহনাজ বলেন, আমি জানি তুমি আমার ভক্ত, কিন্তু…। তবে কথা শেষ করার আগেই অন্যদিকে মনোযোগ চলে যায় অভিনেত্রীর। পরে ওই অনুরাগীকে ধন্যবাদ জানান তিনি এবং তার হাতও ধরেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শেহনাজের ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। একজন নেটিজেন মন্তব্য করেন, এর আগে ওই ভক্ত হাতে শেহনাজের ট্যাটু করিয়েছিলেন। তখন অভিনেত্রী তাকে বলেছিলেন, হাতে ট্যাটু করা ঠিক আছে, তবে হৃদয়ে যেন আর ট্যাটু না করেন। কিন্তু এবার সেই কথাও শোনা হয়নি।

আরেক নেটিজেন লিখেছেন, একসময় শেহনাজ নিজেই করণ আউজলার ট্যাটু করেছিলেন। আর এখন ভক্তরা শেহনাজের ট্যাটু করছেন।

অন্য একজনের মন্তব্য, কী সুন্দর ও সাহসী একটি পদক্ষেপ! শেহনাজ সত্যিই ভাগ্যবতী।

সব মিলিয়ে ওই ভক্তের কাণ্ডে শেহনাজের প্রতি তার গভীর অনুরাগের বিষয়টিই সামনে এসেছে।

এদিকে শেহনাজ গিল অভিনীত নতুন সিনেমা ‘সিং ভার্সেস কৌর ২’ গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। জানা গেছে, ভারতে মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছে ৩৫ লাখ রুপি। এখন সপ্তাহান্তে বক্স অফিসে সিনেমাটি কেমন ব্যবসা করে, সেটিই দেখার বিষয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
ভারতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এর সেরা ১৫-তে জায়গা হয়নি।
‘ইন্ডিয়ান আইডল’ থেকে বাদ, সেই গায়কই এখন মাতাচ্ছেন নেটদুনিয়া
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
প্রথমবারের মতো মা হলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
চল্লিশের কোঠায় এসে প্রথম সন্তানের মুখ দেখলেন সামান্থা
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
বলিউড ও দক্ষিণী সিনেমার জগতে কাজের সুযোগ পেতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেক নবাগত অভিনেত্রীকে।
নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায়
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
বর্তমানের বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে ও সন্তান নেওয়ার বিষয় খোলামেলা আলোচনা করেছে অনন্যা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।  পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম যে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেকথা স্পষ্ট জানান চাঙ্কিকন্যা। বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম রোমান্টিক মানুষ।  তার কথায়, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী। ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ ও জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। অনন্যা নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনন্যার এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রধান বিষয়। আরটিভি/এসআর
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল
বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট ঘিরে বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পুরোনো একটি ছবি।
দীপিকার গলায় আরবি লেখা হারের ছবি ভাইরাল