ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নারী যাত্রীদের হাতে বিনামূল্যে তুলে দিলেন ভ্রমণের পাস, মুখ্যমন্ত্রীর উদ্যোগে উচ্ছ্বসিত যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ এএম
ছবি: সংগৃহীত

কন্ডাক্টরের ভূমিকায় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে বাসে উঠে নারী যাত্রীদের হাতে বিনামূল্যে ভ্রমণের টিকিট তুলে দিয়েছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) চেন্নাইয়ে এ ব্যতিক্রমী দৃশ্যের দেখা মেলে।

রাজ্য সরকারের জনকল্যাণমূলক ‘ভেট্রি পয়ণম’ প্রকল্পের আওতা ও পরিধি সম্প্রসারণের আনুষ্ঠানিক সূচনা করতেই বাসে কন্ডাক্টরের ভূমিকায় অবতীর্ণ হন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত।

বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন বিজয়। এ সময় নারী যাত্রীদের হাতে বিনামূল্যে ভ্রমণের পাস তুলে দেন তিনি। বাসে থাকা কয়েকজন কলেজ শিক্ষার্থী মুখ্যমন্ত্রীকে চকোলেট উপহার দিলে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেও দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রীর এমন ব্যতিক্রমী উপস্থিতিতে বাসের ভেতর তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

তামিলনাড়ু সরকারের ‘ভেট্রি পয়ণম’ প্রকল্পের মূল লক্ষ্য নারী ও রূপান্তরকামী ব্যক্তিদের যাতায়াত সহজ করা এবং তাদের আর্থিক স্বাবলম্বিতা বাড়াতে সহায়তা করা। প্রকল্পটির সম্প্রসারণের ফলে এখন থেকে রাজ্যের সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অধীনে থাকা ১২ হাজার ৬৯৫টি বাসে বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন সুবিধাভোগীরা।

আগে নির্দিষ্ট কিছু সাধারণ সিটি বাসে এ সুবিধা পাওয়া গেলেও নতুন সিদ্ধান্তে এক্সপ্রেস, ডিলাক্স, মফস্বলের সাধারণ বাস এবং পাহাড়ি অঞ্চলের নির্দিষ্ট রুটের বাসেও যুক্ত হয়েছে বিনামূল্যে যাতায়াতের সুবিধা। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, প্রকল্পটির সম্প্রসারণের ফলে প্রতিদিন প্রায় ৮৪ লাখ ৩২ হাজার নারী ও রূপান্তরকামী ব্যক্তি উপকৃত হবেন।

সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশে যাওয়ার এমন ঘটনা বিজয়ের জন্য অবশ্য নতুন নয়। এর আগেও সচিবালয় থেকে পেরাম্বুর পর্যন্ত সাধারণ সরকারি বাসে যাতায়াত করেছিলেন তিনি। এ ছাড়া মেত্তুর সফরে রাস্তার পাশে একটি খামারবাড়িতে গাড়ি থামিয়ে বয়স্কদের সঙ্গে সময় কাটানোর ঘটনাও আলোচনায় এসেছিল।

জনকল্যাণমূলক প্রকল্পের সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এমন উদ্যোগের মধ্য দিয়ে আবারও আলোচনায় এলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার (২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কর্মসূচির ঘোষণা দেন।
এবার ভারতে ককরোচ পার্টির ‘দিল্লি চলো’ কর্মসূচি
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) গনেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দিল্লিতে জেন-জিদের বিক্ষোভ, মোতায়েন ৪ হাজার পুলিশ 
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার চরম খেসারত দিতে হয়েছে এক তরুণীকে। প্রতিশোধ নিতে লোক ভাড়া করে তাকে গণধর্ষণ করিয়েছেন ওই বন্ধুর স্ত্রী।  
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী
গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা দিল এআই ক্যামেরা
হেলমেট পরে একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন সৌভিক দত্ত নামে এক যুবক। কিন্তু পরদিন স্ত্রীর মোবাইলে আসে ৫০০ রুপির ট্রাফিক চালানের এসএমএস। অভিযোগ—মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী হেলমেট পরেননি। চালানের ছবি দেখেই অবাক সৌভিক। কারণ, পেছনে কোনো যাত্রীই ছিলেন না; ছিল একটি গিটার।
গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা দিল এআই ক্যামেরা
ট্রাম্প-মোদি ফোনালাপ, যা কথা হলো
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
ট্রাম্প-মোদি ফোনালাপ, যা কথা হলো