ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৬ এএম
সালমান খান। ছবি: সংগৃহীত

ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড তারকা সালমান খান।

বুধবার (২২ জুলাই) ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে সালমান খান শিক্ষার্থীদের সাহস ও সচেতনতার প্রশংসা করেন। তিনি লেখেন, শিক্ষার প্রতি এই প্রজন্মের আগ্রহ ও অঙ্গীকারই একদিন ভারতকে গর্বিত করবে।

সালমান খান তার পোস্টে লেখেন, শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। তবে, পরবর্তী সময়ে তা সহিংস রূপ নেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। বিক্ষোভের সময় আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

image

তরুণ ভারতীয়দের ঐক্যবদ্ধ হওয়ার প্রশংসা করে সালমান খান লেখেন, প্রশ্নফাঁসের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে শিক্ষার্থীদের এই উদ্যোগ সাহসিকতার পরিচয় বহন করে। পাশাপাশি সন্তানদের পাশে দাঁড়ানো অভিভাবকদেরও প্রশংসা করেন এই মেগাস্টার।

তিনি লেখেন, এই বিষয়টি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার সমস্যা। তাই এটিকে কোনো রাজনৈতিক লড়াইয়ে পরিণত করা উচিত নয়। তিনি বলেন, এই আন্দোলনের কৃতিত্ব শুধু শিক্ষার্থীদেরই প্রাপ্য।

তিনি আরও লেখেন, সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক ভূমিকা নেবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, শিক্ষা যেন ফ্যাশনের মতোই আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে, যাতে ভারত বিশ্বব্যাপী শিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

মেডিকেল ভর্তি পরীক্ষা NEET-UG-এর প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

ভারতে অনশনরত শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী সোনম ওয়াংচুকে জোরপূর্বক হাসপাতালে তুলে নেয় নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। এরপর ঘটনার তীব্রতা বাড়তে থাকে।

গত সোমবার দিল্লিতে ককরোচ দলের ডাকে বড় পরিসরে আন্দোলনকালে শিক্ষার্থীদের একটি মিছিল সংসদের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।

ভারতে পুলিশের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে। বিরোধী নেতা রাহুল গান্ধীও সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন। সূত্র: দ্য স্টেটসম্যান।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
অস্ট্রেলীয় হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থের বাড়িতে চোরের হানা
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
বর্তমানের বলিউড পাড়ায় আলোচনার কেন্দ্রে অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়া। দুজনের প্রেমের গুঞ্জনের মাঝেই বিয়ে ও সন্তান নেওয়ার বিষয় খোলামেলা আলোচনা করেছে অনন্যা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে উপস্থিত ছিলেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা টানতে গিয়ে তিনি খোলামেলা আলোচনা করেন।  পুরোনো দিনের অভিনেত্রীদের তুলনায় বর্তমান প্রজন্ম যে অনেক বেশি স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারে, সেকথা স্পষ্ট জানান চাঙ্কিকন্যা। বিয়ে ও সংসার পাতার প্রসঙ্গে অনন্যা অকপটে স্বীকার করেন যে, তিনি ভীষণরকম রোমান্টিক মানুষ।  তার কথায়, ভালোবাসাই তার কাছে সবকিছু। এখনই নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই বিয়ে করতে চান এবং শুধু বিয়েই নয়, মা হতেও তিনি ভীষণ আগ্রহী। ক্যারিয়ারের শুরুতে কিছুটা জড়তা থাকলেও সম্প্রতি পারফরম্যান্সের ঊর্ধ্বমুখী গ্রাফ ও জেন জি প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি স্বজনপোষণ বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। অনন্যা নিজেই স্বীকার করে নেন যে, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে তিনি গর্বিত। তবে তারকা বাবার পরিচয়ের পাশাপাশি নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করতে চান। সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে অনন্যার এই সাহসী ও স্পষ্টবাদী মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার প্রধান বিষয়। আরটিভি/এসআর
প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
রোববার, ১৫ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৫ নভেম্বর) যা দেখবেন
রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
ঢাকাই চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ (১৪ নভেম্বর)।
রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
আরও পড়ুন
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাসের খবর কী
শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত ই–মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়
অবশেষে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার