ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পৃথিবীর যেখানেই যান, বাংলাদেশের খাবারের প্রশংসা করেন আতিফ আসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম।  ছবি: সংগৃহীত

বাংলাদেশের সংগীতপ্রেমীদের মন মাতাতে আবারও ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন জনপ্রিয় এ গায়ক।

সংবাদ সম্মেলনে এক সংবাদকর্মী আতিফ আসলামের কাছে জানতে চান, বাংলাদেশের খাবার তার কেমন লাগে? কোন খাবার বেশি প্রিয়?

জবাবে গায়ক বলেন, ‘খিচুড়ি। আর আপনাদের একটা চা আছে, সেটা খুবই মজা। এছাড়া আপনাদের বিরিয়ানিরও তুলনা হয় না।’

আতিফ আসলাম বলেন, ‘আমি পৃথিবীর যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। যখনই আমাকে মানুষ জিজ্ঞেস করে, চাইনিজ, থাই এসব খাবার প্রিয় কিনা? আমি সোজা বলে দিই, একবার আপনারা বাংলাদেশ গিয়ে সেখানকার খাবার খেয়ে দেখুন। তারপর আমাকে বলুন।’

বহু বছর আগে একটি সংগীত প্রতিযোগিতায় বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে অংশ নেন আতিফ। সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে আতিফ বলেন, রুনা লায়লা ম্যামের সঙ্গে একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। আমরা দুজনেই বিচারকের আসনে ছিলাম। তো, প্রসঙ্গক্রমে তিনি গান ধরেন ‘ও লাল মেরি’, খুবই জনপ্রিয় গান। অবশ্যই তিনি অসাধারণ শিল্পী, একজন কিংবদন্তি। তার সঙ্গে কাজ করতে পেরে দারুণ লেগেছে।

আরও পড়ুন

পাকিস্তানের মানুষ আতিফের বাংলাদেশে কোনো আত্মীয় রয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা সবাই আমার আত্মীয়। আমার কাছে পরিবারের মতোই। তবে হ্যাঁ, আক্ষরিক অর্থে বলতে গেলে এখানে কাজের সুবাদেই টুকটাক পরিচয়। এর বেশি কিছু নেই।’

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকার মাদানি এভিনিউর কোর্টসাইডে হবে আতিফ আসলামের কনসার্ট। এতে তিনি ছাড়াও গান পরিবেশনা করবে বাংলাদেশের ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ টেলিভিশন।
নতুন কুঁড়ি-২০২৬: শুরু হচ্ছে শিশু-কিশোরদের আবেদন
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
জিনিয়া জাফরিন লুইপা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একটি পরিচিত নাম। একজন শিল্পীর সবচেয়ে বড় দায়িত্ব হলো "কমিটমেন্ট" বা কথা রাখা, কিন্তু এই কমিটমেন্ট যে ঠিক কী তা হয়তো তিনি জানেনই না অথবা জানলেও তার কোনো তোয়াক্কা করেন না। 
আমেরিকার ভিসা পেয়ে শুটিং ফাঁসিয়ে মাঝপথেই চলে গেলেন সঙ্গীতশিল্পী লুইপা
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
কারাগারে থেকেও যেন বিলাসী জীবন কাটাচ্ছেন মার্কিন সংগীত তারকা শন ডিডি কম্বস।
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট।
ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও 
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন
আরটিভিতে আজ (৩০ সেপ্টেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
ফার্নেস তেলের দামে বড় লাফ
অস্ট্রেলিয়া সফরের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ