ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
কণ্ঠশিল্পী মিলানা মমিন। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী মিলানা মমিন। কণ্ঠের স্বাতন্ত্র্য ও ভিন্নধর্মী গায়কীর জন্য পরিচিত এই শিল্পী সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নতুন মৌলিক গান ‘তোমার কলরব’।

গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি এবং সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ব্যক্তিগত ও নানা কারণে কয়েক বছর নতুন কোনো মৌলিক গান প্রকাশ না করলেও সংগীতচর্চা থেকে কখনোই দূরে ছিলেন না বলে জানিয়েছেন মিলানা।

নতুন গান প্রসঙ্গে মিলানা মমিন বলেন, সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। মাঝে কিছুটা সময় বিরতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু সবসময় মনের ভেতর সুর লালন করেছি। শ্রোতারা আমার কাছে যে ধরনের মানসম্মত গান প্রত্যাশা করেন, ঠিক তেমনই একটি কাজ নিয়ে ফিরেছি। আশা করি, গানটি সবার মন ছুঁয়ে যাবে।

সংগীতজীবনের শুরু খুব ছোটবেলায়। মাত্র সাত বছর বয়সে প্রথমবারের মতো মঞ্চে গান পরিবেশন করেন তিনি। পরে প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় গান থেকে কিছুটা দূরে থাকলেও বর্তমানে আবারও পুরোদমে সংগীত নিয়েই ব্যস্ত হয়ে উঠেছেন।

মিলানা মমিন ছায়ানটের নজরুলসংগীত বিভাগে ছয় বছর প্রশিক্ষণ নিয়েছেন। এ পর্যন্ত তার হাফ ডজনের বেশি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ২০২২ সালে প্রকাশিত ‘অপেক্ষার নাম’ গানটি, যার কথা ও সুর করেছিলেন লুৎফর হাসান, শ্রোতামহলে ব্যাপক প্রশংসা কুড়ায়। এছাড়া ‘গল্প থেকে গল্প’ ও ‘মনের দরজা’ গান দুটি তার জনপ্রিয় কাজের মধ্যে অন্যতম।

আরও পড়ুন

নিয়মিত নতুন গান প্রকাশের পরিকল্পনার কথা জানিয়ে মিলানা বলেন, এখন থেকে শ্রোতাদের জন্য ধারাবাহিকভাবে নতুন নতুন গান নিয়ে হাজির হতে চান তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
আরও পড়ুন
চলে গেলেন স্বাধীন বাংলা বেতারের শিল্পী শিবু রায়
আশা ভোঁসলের শেষ বিদায় সম্পন্ন
মারা গেছেন ‘মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান