ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নাজিফা তুষির ছবি ফাঁস করলেন নির্মাতা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৮:২৩ পিএম
অভিনেত্রী নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে ভৌতিক ঘরানার সিনেমায় যে বড়সড় এক অপূর্ণতা ছিল, এবার তা ঘুচতে চলেছে।

নির্মাতা রায়হান রাফীর বহুল আলোচিত নতুন সিনেমা ‘আন্ধার’ ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির শুটিং চলাকালীন মনিটর থেকে নেওয়া একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন নির্মাতা। এতে প্রথমবারের মতো সিনেমায় নাজিফা তুষির লুক প্রকাশ্যে আসে।

এর আগে অবশ্য মজার ছলে এক পোস্টে রাফী লিখেছিলেন, আপনারা অফিশিয়াল প্রমোশন করেন। আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিসিয়াল ফার্স্ট লিক দেয়া শুরু করছি। সেই কথার পরপরই পর্দায় এলেন অভিনেত্রী নাজিফা তুষি।

কসমিক থ্রিলার কিংবা ভৌতিক আবহের মধ্যেও মনিটর স্ক্রিনে তুষির এমন রূপ দেখে অনুরাগী ও ঢালিউড প্রেমীদের কৌতুহল এখন তুঙ্গে।

ছবিটির ক্যাপশনে নির্মাতা রায়হান রাফী লিখেছেন, আন্ধার ফার্স্ট লিক! শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। কোনো অফিশিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। জাস্ট একটা মুহূর্ত।

তুষির ভূয়সী প্রশংসা করে রাফী আরও যোগ করেন, কিন্তু এই এক ফ্রেমই স্পষ্ট বলে দিচ্ছে নাজিফা তুষিকে আন্ধার-এ কতটা অসাধারণ লাগছে। নাজিফা তুষিকে আগে অনেক চরিত্রে দেখেছেন। আন্ধার-এ দেখবেন তার সবচেয়ে মোহময় উপস্থিতি।

নির্মাতার ভাষ্যমতে, তুষির এই ‘মোহময়’ লুক যেন ভৌতিক রোমাঞ্চের মাঝে এক নতুন আকর্ষণ যুক্ত করেছে।

‘আন্ধার’ একটি ভৌতিক আবহ ও কসমিক থ্রিলারধর্মী চলচ্চিত্র। নির্মাতার দাবি, সিনেমাটিতে দর্শক নতুন ধরনের ভৌতিক অভিজ্ঞতা পাবেন।

জানা গেছে, দীর্ঘদিন ভূত ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে সিনেমাটির মূল গল্প লিখেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। পরে গল্পের চিত্রনাট্যের বুননে যুক্ত হন আদনান আদিব খান।

আরও পড়ুন

সিনেমাটিতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার এবং তানজিকা আমিন। পাশাপাশি এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে দুই নতুন মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে আজ ঢাকার জজ আদালতে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি।
আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।  মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমণির উপস্থিত থাকার কথা জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। গত ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও পায়ে ব্যথার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। সংস্থাটির দাবি, ওই অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন।  পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। হাইকোর্টের পর্যবেক্ষণসহ রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে। আরটিভি/এসআর
পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন।
নতুন চমকে পর্দায় আসছেন রবার্ট প্যাটিনসন 
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৭  নভেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ নভেম্বর) যা দেখবেন